নজরবন্দি ব্যুরোঃ হাতে আর মাত্র তিন মাস। রাজনৈতিক উত্তাপে গা ঘামাচ্ছে আরব সাগরের পাড়ের রাজ্য গোয়া। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরে তৃণমূলে যোগদান করে সকলকে চমকে দিয়েছিলেন টেনিস তারিকা লিয়েন্ডার পেজ। বৃহস্পতিবার সাউথ গোয়া থেকেই প্রচার শুরু করলেন তারকা। লক্ষ্য শিয়রে গোয়া নির্বাচন -এ বালু মাটিতে ঘাসফুলের চাষ বাড়ানো।
আরও পড়ুনঃ মমতার পর এবার গোয়া সফরে অভিষেক


মুখ্যমন্ত্রীর গোয়া সফরে লিয়েন্ডারের যোগদান ঘিরে অনেকেরেই মনে হয়েছিল আসন্ন গোয়া নির্বাচনে প্রচারের অন্যতম মুখ হতে পারেন তিনি। ঠিক সেই স্ট্র্যাটেজিতে পা বাড়িয়েছেন লুইজিনহো ফেলেরিওরা।
এদিন প্রচারের শেষে প্রাক্তন টেনিস তারকা বলেন, আমার কাছে সত্যিই গোয়ায় ফিরে আশা বিশেষ আকর্ষণের। এখানেই আমার পূর্ব পুরুষরা থাকতেন। আজ নির্বাচনী প্রচারের শুরুতেই আমি আমার জন্মভিটে থেকেই প্রচার শুরু করতে চাই। আমার নামও জড়িয়ে রয়েছে সাউথ গোয়ার সঙ্গে।
Why Politics?.. Under the guidance of my Captain @MamataOfficial! #AceFromPaes (3/3) pic.twitter.com/xm18hP280c
Related Newsঅসমে গেরুয়া ঢেউ, কেরলে কংগ্রেসের উত্থান, তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে২০ মে দেশজুড়ে ওষুধ ধর্মঘট! বন্ধ থাকবে অধিকাংশ মেডিক্যাল শপ— Leander Paes OLY (@Leander) November 11, 2021
প্রচারে বেরিয়ে দেখা করেন বেশ কিছু মৎস ব্যবসায়ীদের সঙ্গে। এবিষয়ে তিনি বলেন, স্থানীয় কিছু মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে দেখা করি। সেখানে তাঁদের একাধিক সমস্যা, চাহিদার কথা শুনি। গত এক মাস ধরে আমি ১৪ টি ইস্যু জড়ো করেছি। যার মধ্যে অন্যতম হল মাছ চাষ। আমি বিশ্বাস করতে পারছি না গত এক দশক ধরে রাজ্যে মাছ চাষ প্রায় ৮৫ শতাংশ কমে গিয়েছে। কিভাবে তাঁদের সমস্যার সমাধান করা যায় সেবিষয়ে এদিন তাঁদের সঙ্গে আমি কথা বলি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে প্রাক্তন টেনিস তারকার বক্তব্য, অনেকেই প্রশ্ন করেছিলেন আমি কেন রাজনীতিতে যোগদান করলাম। আসলে আমার কাছে রাজনীতিতে যোগদানের সবথেকে বড় কারণ হল আমি মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম। আমরা আমাদের দলের একজন মহিলা অধিনায়ককে পেয়েছি। আমাকে মমতাদি মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন। তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। উনি একজন চ্যাম্পিয়ন।
তিনি আরও বলেন, আমার দলের কাছে স্পনসর ছিল না তখন আমায় অনেক সাহায্য করেছেন। উনি এমন একজন যিনি যা বলেন সেটাই করেন। আমিও আমার জীবনে দিদির জন্য কিছু করতে চাই।
শিয়রে গোয়া নির্বাচন, প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, বিজেপি শাসিত গোয়া রাজ্যে নির্বাচনের দঙ্গল শুরু হয়েছে। প্রচারে নেমেছে সমস্ত দল। জমি ছাড়তে নারাজ কোনও পক্ষই। জোটের প্রসঙ্গে এখনও কোনও সিদ্ধান্ত না নিলেও গোয়ায় নিরপেক্ষভাবেই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই গোয়া সফরের কথা রয়েছে অভিষেকের। নতুন রাজ্যে কতটা সফল হবে তাঁর দল? তাকিয়ে রাজনৈতিক মহল।









