Russia-Ukraine Crisis: ইউক্রেনে আটকে পড়েছেন বহু মানুষ, হদিশ পেতে কন্ট্রোল রুম খুলল রাজ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার থেকে ইউক্রেনের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া। যার ফলে আতঙ্কে সাধারণ মানুষ। ইউক্রেনে আটকে পড়েছেন বহু মানুষ। আটকে পড়া পড়ুয়াদের হদিশ পেতে কন্ট্রোল রুম খুলে দিল রাজ্য। একজন আইএএস অফিসারের নেতৃত্বে চলবে এই কন্ট্রোল রুম। সকাল ৯ টা থেকে রাত ৯ টা অবধি যোগাযোগ করা যাবে। কন্ট্রোল রুমের তরফে দুটি নম্বর দেওয়া হয়েছে, ২২১৪৩৫২৬/১০৭০।

আরও পড়ুনঃ Russia-Ukraine Crisis: কিয়েভ দখলের মুখে রাশিয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় হামলা

ইউক্রেনে আটকে রায়দিঘি, সোনারপুরের একাধিক পড়ুয়া। একাধিক পড়ুয়া আটকে পড়ার পরেই উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য। এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। তাই তাঁদেরকে ফেরাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হল রাজ্যের তরফে।

গতকাল একের পর এক বিস্ফোরণের পরেই একাধিক সাবওয়ের নীচে আস্তানা নিতে হয়েছে পড়ুয়াদের। খুব শীঘ্রই জল এবং খাবারের সঙ্কট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হবে বলে ইঙ্গিত ইউক্রেনের সংবাদমাধ্যমগুলির।

উল্লেখ্য, শুক্রবার সকালেও কিয়েভ শহরের নিকটবর্তী এলাকায় হামলা চলে। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, শুক্রবার সকালেই রাজধানী কিয়েভে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধীরে ধীরে কিয়েভের ভিতরে প্রবেশ করছে রুশ আর্মি। মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থান রয়েছে তাঁদের। ইউক্রেনের তরফে দাবী করা হচ্ছে সাধারণ মানুষের ওপর আঘাত আনছে রাশিয়া। কিন্তু নিজেদের ফেসবুক পেজে অন্য বার্তা দিচ্ছে রাশিয়া।

ইউক্রেনে আটকে পড়েছেন বহু মানুষ, স্বস্তির খবর দিল রাজ্য 

ইউক্রেনে আটকে পড়েছেন বহু মানুষ, স্বস্তির খবর দিল রাজ্য 
ইউক্রেনে আটকে পড়েছেন বহু মানুষ, স্বস্তির খবর দিল রাজ্য 

বৃহস্পতিবার থেকে স্থল, জল এবং আকাশপথে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। ঘটনায় ১৩৭ জন ইউক্রেনবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনও দেশে এটি সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। শুক্রবার কিয়েভ দখলের মুখে রাশিয়া। সকলকে কার্ফু মেনে চলার নির্দেশ প্রেসিডেন্ট জেলিনিস্কির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত