Russia-Ukraine Crisis: কিয়েভ দখলের মুখে রাশিয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় হামলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার থেকে স্থল, জল এবং আকাশপথে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। ঘটনায় ১৩৭ জন ইউক্রেনবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনও দেশে এটি সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। শুক্রবার কিয়েভ দখলের মুখে রাশিয়া। সকলকে কার্ফু মেনে চলার নির্দেশ প্রেসিডেন্ট জেলিনিস্কির।

আরও পড়ুনঃ রুশ সেনাদের দখলে চেরনোবিল বিদ্যুৎকেন্দ্র, পরমানু যুদ্ধের সম্ভাবনা

সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, শুক্রবার সকালেই রাজধানী কিয়েভে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধীরে ধীরে কিয়েভের ভিতরে প্রবেশ করছে রুশ আর্মি। ইউক্রেনের তরফে দাবী করা হচ্ছে সাধারণ মানুষের ওপর আঘাত আনছে রাশিয়া। কিন্তু নিজেদের ফেসবুক পেজে অন্য বার্তা দিচ্ছে রাশিয়া।

Image

ইউক্রেনের ওপর এই হামলার কারণে চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে চলেছে রাশিয়া। শুক্রবার হোয়াইট হাউজ থেকে দেওয়া ভাষণে এমনটাই স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী দিনে রাশিয়ার বড় চারটি ব্যাঙ্কে এর সবচেয়ে বেশী প্রভাব পড়তে চলেছে। এছাড়াও ৫০ শতাংশ রপ্তানি কমাতে চলেছে আমেরিকা।

রাশিয়ার হামলার জেরে প্রথম দিনেই ১৩৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবী করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদেমির জেলিনিস্কি। এরই মধ্যে শুক্রবার কিয়েভ দখল করতে চলেছে রাশিয়া। সকলকে কার্ফু মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জেলিনিস্কি।

কিয়েভ দখলের মুখে রাশিয়া, সকলকে কার্ফু মেনে চলার বার্তা প্রেসিডেন্টের 

কিয়েভ দখলের মুখে রাশিয়া, সকলকে কার্ফু মেনে চলার বার্তা প্রেসিডেন্টের 
কিয়েভ দখলের মুখে রাশিয়া, সকলকে কার্ফু মেনে চলার বার্তা প্রেসিডেন্টের

তবুও সকাল থেকে আতঙ্কে ইউক্রেন ছেড়ে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছে বহু মানুষ। পোল্যান্ডের একাধিক রেল স্টেশনগুলিতে রিফিউজি ক্যাম্পের বন্দোবস্ত করা হয়েছে। ইউক্রেন হামলার প্রতিবাদে রাশিয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু মানুষ। তাঁদেরকে আটক করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত