নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা যেসব রাজ্যে এই মুহূর্তে ওমিক্রন বাড়ছে তার মধ্যে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতির মধ্যেই থেমে নেই ভোটের হাওয়া। রাজ্যের বেশ কয়েকটি পুরসভার নির্বাচন হতে চলেছে। যা নিয়ে নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে। কিন্তু কোভিড আক্রান্তরা কি ভোট দেবেন না?
আরও পড়ুনঃ কেন্দ্রের রেড অ্যালার্ট, কোভিডের ভরকেন্দ্র কলকাতা, পূর্ণ লকডাউন সময়ের অপেক্ষা?
উত্তর হল, নিশ্চই ভোট দেবেন। কোভিড আক্রান্তদের জন্যে স্পেশাল সময় বরাদ্দ করল নির্বাচন কমিশন। বুধবার একটি নির্দেশিকায় বলা হয়েছে কনটেইন্মেন্ট জোনের বাসিন্দাদের সাথে ভোট দিতে পারবেন কোভিড আক্রান্তরা। তাঁদের জন্যে বরাদ্দ করা হয়েছে বিকেল ৪টে থেকে ৫ টা পর্যন্ত সময়। ভোট চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তার মধ্যে শেষ ১ ঘন্টা বরাদ্দ করা হয়েছে আক্রান্তদের জন্যে।
করোনা পরিস্থিতির মধ্যেই আগামী ২২ জানুয়ারি রাজ্যের আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুরসভায় ভোট গ্রহণ হবে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে যাঁরা কন্টেনমেন্ট জোনের ভোটার, তাঁরা চাইলে ভোট দিতে পারবেন শেষ এক ঘণ্টায়। যদি কোনও করোনা আক্রান্ত ভোট দিতে আগ্রহী হন, তিনিও ভোট দিতে পারবেন একই সময়ে।
বেঁচে থাক বাংলার ভোট, কোভিড আক্রান্তদের জন্যে স্পেশাল সময় বরাদ্দ কমিশনের!!

এদিকে, রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত আজকের কোভিড বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ৮ হাজার ১১৭। বাংলা জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে ১৪ হাজার ১৫ টি। এদিন টেস্ট হয়েছে ৭১ হাজার ৭৯২ টি।
গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৩৬ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। তৃতীয় স্থানে হাওড়াকে টপকে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগণা। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬১ জন। মৃত্যু হয়েছে ১ জনের। চতুর্থ স্থানে রয়েছে হাওড়া জেলার নাম। এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন। মৃত্যু হয়েছে ২ জনের।



