পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি, শনিবারের মধ্যেই শেষ হবে শুনানি

নতুন সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে সময় বাড়ায় ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বড় আপডেট। নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে Election Commission of India। দিল্লিতে নির্বাচন সদনে বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এই নির্দেশিকা প্রকাশ করেন।

সোমবার Supreme Court of India-এর নির্দেশে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়। স্ক্রুটিনির জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। একই সঙ্গে জানানো হয়, এই প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে শুধুমাত্র ইআরও (ERO)-দের হাতে—মাইক্রো অবজারভারদের কোনও সিদ্ধান্ত গ্রহণের অধিকার নেই। আদালতের এই নির্দেশের জেরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছোবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল কমিশন।

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি, শনিবারের মধ্যেই শেষ হবে শুনানি
পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি, শনিবারের মধ্যেই শেষ হবে শুনানি

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, সময়সীমা বাড়ানোয় শুনানি (হিয়ারিং) প্রক্রিয়া শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। তার পরবর্তী সাত দিন, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নথি যাচাই বা স্ক্রুটিনি। ফলে আগের ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা আর সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে কমিশন আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি দিনটিকে চূড়ান্ত করেছে।

প্রসঙ্গত, শুনানির সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়ে আগেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইআরও ও এইআরও-রা যাতে সব নথি খতিয়ে দেখে নিরপেক্ষ ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন, সেই কারণেই এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছিল শীর্ষ আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত