আব্বাস কে আসন ছাড়তে গিয়ে তলানিতে বাম শরিকদের আসন! কার হাতে কত?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আব্বাস কে আসন ছাড়তে গিয়ে তলানিতে বাম শরিকদের আসন! রাজ্যে ক্রমশ জমে উঠছে প্রাক নির্বাচনী লড়াই। ২১ এর নির্বাচনে ঘুরে দাঁড়াতে বাম এবং কংগ্রেস জোট বেঁধেছে। আর তাঁদের সাথে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে জোটে পাকাপাকি ভাবে প্রবেশ করেছে আব্বাস সিদ্দিকীর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেই দলকে নন্দীগ্রাম আর ভাঙড় আসন ছেড়ে দিয়েছে বামেরা। বলা চলে আব্বাসের জন্যে বেশ উদার বামফ্রন্ট। সিপিআইএম তো বটেই নজিরবিহীন ভাবে বামেদের অন্যান্য শরিকরাও কংগ্রেস, আরজেডি এবং আব্বাসের দল আইএসএফের জন্যে আসন ত্যাগ করছেন উদারতা দেখিয়ে।

আরও পড়ুনঃ দেওয়াল লিখন ঘিরে হাতাহাতি, BJP-তৃণমূল সংঘর্ষে তুলকালাম তমলুকে।

আলিমুদ্দিন সূত্রে খবর এখন পর্যন্ত ২৩০ টি আসনের রফা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ৬৪ টি আসন। সেটারও আগামী ২৮ তারিখের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। কারন ২৮ তারিখে ব্রিগেড সমাবেশ থেকে জোট ঘোষণা করা হবে আসন সমঝোতার বিন্যাস সহ। সূত্রের খবর, কংগ্রেস-আইএসএফ-আরজেডিকে বিভিন্ন আসন ছাড়তে গিয়ে তলানিতে নেমেছে সিপিআইএম সহ বাম শরিকদের আসন সংখ্যা। সূত্রের খবর, আব্বাসের দলকে ছাড়তে গিয়ে CPI-এর আসন সংখ্যা ১৪ থেকে ১০-এ নেমে এসেছে। ফরওয়ার্ড ব্লকের আসন ৩৪ থেকে নেমেছে ১৮-তে। RSP-র আসন নেমেছে ২২ থেকে ১৬-তে।

আব্বাস কে আসন ছাড়তে গিয়ে তলানিতে বাম শরিকদের আসন! নন্দীগ্রামের পর ISF-কে ভাঙড় আসন ছেড়ে দিয়েছে বামেরা, জোটের স্বার্থে নন্দীগ্রাম কেন্দ্রটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ছাড়ার সিদ্ধান্ত নেয় বাম শরিক সিপিআই। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটের হয়ে লড়বেন আব্বাস সিদ্দিকির দলের প্রার্থী। অন্যদিকে দক্ষিন ২৪ পরগণায় তৃনমূল কে ঠেকাতেও আব্বাসেই ভরসা রাখছে বামেরা। সূত্রের খবর ভাঙড় আসনে জোটের জয় পাওয়ার যাবতীয় অঙ্ক সাজানোর কাজও নাকি শেষ! সূত্রের দাবি, ভাঙড়ে যে ভোট লুঠের অভিযোগ উঠেছে একাধিকবার। আব্বাস সেই ভোট লুঠ রুখবেন!!

ভাঙড় আসনে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে আব্বাসের ভাই তথা সংগঠনের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকির নাম। তাৎপর্যপূর্ণভাবে এই বিধানসভা কেন্দ্রটিতে সংখ্যালঘুরাই নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন। সূত্রের খবর, বুধবার রাতে আসন্ন বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে বৈঠকে বসে বাম, কংগ্রেস এবং আইএসএফ নেতৃত্ব। সেই বৈঠকেই স্থির হয় ভাঙড় আসনে জোটের পক্ষে লড়বে আব্বাসের দল আইএসএফ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর