নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে নিউটাউন এলাকায় থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি, ধৃত এক। নির্বাচনের মুখে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য নিউটাউন এলাকায়। শুক্রবার সাপুরজি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় চারটি আগ্নেয়াস্ত্র এবং কুড়ি রাউন্ড গুলি। টেকনোসিটি থানা ও রাজ্য পুলিশের এসটিএফের যৌথ তল্লাশিতে অস্ত্র ও গুলি উদ্ধার হত। এবং অস্ত্র পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ নির্বাচনের আগে কেরলে রাহুলের কেন্দ্রে পদত্যাগ করলেন চার কংগ্রেস নেতা।
ভোটের আগে এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে নিউটাউন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে , মহম্মদ ওয়াজিদ নামে এক যুবক ব্যাগে করে অস্ত্র ও গুলি নিয়ে এসেছিল। সাপুরজি বাসস্ট্যান্ড-এর কাছে ওই গুলি বিক্রি করা কথা ছিল বলে জানা গেছে। গোপন সূত্রে সেই খবর পেয়ে সন্দেহভাজন এলাকায় তল্লাশি অভিযান চালায় টেকনোসিটি থানার পুলিশ ও এসটিএফ বাহিনী। সেখানে পুলিশের হাতে ধরা পরে অভিযুক্ত মহম্মদ ওয়াজিদ। অভিযুক্ত হুগলির জেলার বাসিন্দা। ধৃত ব্যাক্তিকে আজই বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হতে পারে পুলিশ।
কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। মহম্মদ ওয়াজিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাদের নির্দেশে এবং কার কাছে এই আগ্নেয়াস্ত্র পৌছনোর কথা তা তদন্ত করছে পুলিশ। উল্লেখ্য, বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এর সাথে নির্বাচনের আদর্শ আচরণ বিধিও জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
ইতিমধ্যে রাজ্যে আনা হয়েছে বেশ কিছু কোম্পানি আধাসেনা বাহিনী। নানান জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। রাজ্যের স্পর্শকাতর এলাকারগুলির উপর বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে। রাজ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন। এর মধ্যেও রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে।
ভোটের আগে নিউটাউন এলাকায় থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি, ধৃত এক। পুলিশের প্রাথমিক ধারণা নির্বাচনে অশান্তি সৃষ্টির জন্য অস্ত্রমজিত করা হচ্ছে। চলতি সপ্তাহেতেই ভাঙড়, মালদহের মতো স্পর্শকাতর এলাকা থেকে গুলি, বোমা সহ ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনার পর নিউটাউন এলাকার নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।



