নজরবন্দি ব্যুরোঃ এক উপজাতি সম্প্রদায়ে কোন প্রিয়জন মারা গেলেই তাদের বাড়িরই মহিলাদের আঙুল কেটে নেওয়া হত। এমনটাই তথ্য সামনে এসেছে। যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেট দুনিয়াতে। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের ওয়ামেনার একটি প্রত্যন্ত এলাকায় দানি উপজাতির এরকম উটকো প্রথা প্রথার কথা সামনে এলো।
আরও পড়ুনঃ সমলিঙ্গের বিবাহে বিরোধিতা করল কেন্দ্র, মামলা গেল ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে
সাধারনত আমরা জানি কার কোন প্রিয়জন হারিয়ে গেলে সাদা পোশাক পড়া হয় নেড়া হয় বা অনেকে াবার কালো পোশাক পরে, অনেকে নিরামিষ খায় এবার অনেকে নিজের সাজ পোশাক সব বিসর্জন দায় তবে প্রাচীন কালে মহিলা দের পুরিয়ে মারার মতো নির্মম ঘটনাও দেখা গেছে।

কিন্তু আঙুল কেটে দেওয়ার মতো নির্মম ঘটনা এই প্রথম বার সামনে এলো। প্রিয়জনে মৃত্যুতে শোকপালন হিসাবে আঙুল কাটার রীতি ‘ইকিপালিন’ নামে পরিচিত ছিল। এখনও নাকি এই প্রথা বন্ধ হয়নি এমনটাই খবর পাওয়া গেছে ।
প্রতি প্রিয়জনের মৃত্যুতে একটি করে আঙ্গুল কেটে নেওয়া হয়, আঙুল কাটার রীতি ‘ইকিপালিন’

হাজার হাজার বছর ধরে এই প্রথা চলে আসছে তবে নির্দিষ্ট কোন সময় এখনও পাওয়া যায়নি। এই প্রথায় মানুষ মরে যাওয়ার পরের দিন সেই পরিবারের মহিলার আঙ্লুল দরি বেধে রাখত যাতে সমস্থ রক্ত জমাট বেধে যায় এবং পরে ব্যাথা বেশি না লাগে । তবে পুরো আঙুল কাটা হতনা আঙুলের উপরের অংশ কাটা হত।









