সপ্তাহান্তে বৃষ্টির ভ্রূকুটি। আজ রবিবার দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। সারাদিন থাকবে মেঘলা আকাশ। রাজ্যের প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়া। সাথে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পুর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার অব্দি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া।



আরও পড়ুন : আসছে চৈত্র নবরাত্রি, জানুন তার পৌরাণিক মাহাত্ম্য
দক্ষিনবঙ্গে সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হতে পারে কালবৈশাখী। এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলীতে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।

সপ্তাহান্তে বৃষ্টির ভ্রূকুটি, কালবৈশাখীর পূর্বাভাস
যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এখনও পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ০.৬ মিলিমিটার। সপ্তাহান্তে মনোরম পরিবেশ মহানগরীতে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে সোমবার।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



