নজরবন্দি ব্যুরোঃ আসব আসব করেও বর্ষা এখনও আসেনি দক্ষিণবঙ্গে। এখনও উত্তরবঙ্গেই আটকে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে দক্ষিণবঙ্গে পা রাখবে বর্ষা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ভারি বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও দিনের আবহাওয়া শুষ্ক। দক্ষিণের বেশ কিছু জায়গার আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টির দেখা নেই।
আরও পড়ুনঃ ১০ গ্রাম পিছু ৮৩০ টাকা দাম বাড়ল সোনার, মাথায় হাত মধ্যবিত্তের!
সন্ধ্যায় বিক্ষিপ্ত ভাবে ঝড়, বৃষ্টি হলেও তা বর্ষার বৃষ্টি নয়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে যে, উত্তরবঙ্গে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গে দেরিতেই বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে তিন-চারদিন মৌসুমী বায়ুর কারণে অনুকূল পরিবেশ থাকবে। আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী, নির্ধারিত সময়ের পরেই বর্ষা আসবে দক্ষিণবঙ্গে। কলকাতায় বর্ষা আসবে জুন মাসের মাঝামাঝি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ১৪ থেকে ১৬ জুনের মধ্যে বর্ষা আসবে। এই সময়ে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা আসতে পারে। ১৪ অথবা ১৫ তারিখ বিকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু আগামী ৪৮ ঘন্টায় গরম কমার কোন সম্ভাবনা নেই। ভ্যাপসা গরমে ঘুম উড়বে রাজ্যবাসীর।

তবে আগামী মঙ্গলবার ও বুধবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে ও মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এই জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গে বর্ষা আসবে কবে? খুশির খবর জানাল আবহাওয়া অফিস

কাল, রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) জানানো হয়েছে, আকাশ ফের মিলবে মেঘের দেখা। হতে পারে বিচ্ছিন্ন বৃষ্টিপাতও। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৬০ শতাংশ। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।



