নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধের জেরে হিমসিম অবস্থা হয়েছিল ভারতীয় অর্থনীতির। মুখ থুবড়ে পড়েছিল শেয়ার বাজার। আর তার পাশাপাশি লাফিয়ে বাড়ছিল সোনার দাম। সর্বোচ্চ হিসেবে গত ২২ ফেব্রুয়ারি ২৪ ঘন্টার তফাতে ১০ গাম পিছু ১২৫০ টাকা বেড়েছিল হলুদ ধাতুর মূল্য। সেই মূল্য বৃদ্ধির পরম্পরা অব্যাহত রয়েছে আজও। গত ৭ দিনে ফের লাফ দিয়ে বেড়েছে হলুদ এই মূল্যবান ধাতুর দাম।
আরও পড়ুনঃ মন্ত্রীর পুত্র বলেই সাতখুন মাপ, ধর্ষণের অভিযোগ করায় তরুণীকে মাখতে হল কালি
কলকাতার বাজারে গত ৭ দিনে ২২ ক্যারট এবং ২৪ ক্যারট দুই ধরনের সোনার দামই বেড়েছে লক্ষ্যনীয় ভাবে। আজ সকালে কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দর দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৬০ টাকা। চলতি মাসেই ৭ই জুন এই দাম ছিল ৫১ হাজার ৪০ টাকা। গত ১৮ ই মে এই দর ছিল ৫০ হাজার ২৯০ টাকা। এর আগে ফেব্রুয়ারি মাসে ২৪ ক্যারট সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ১০ গ্রাম পিছু ৫১ হাজার ৫৫০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৪৮ হাজার ৯৮০ টাকা।

এদিক কলকাতার বাজারে ২৪ ক্যারট পাকা সোনার ১ গ্রাম পিছু দাম হয়েছে ৫ হাজার ২৭৬ টাকা। যা গত ৭ তারিখে ছিল ৫ হাজার ১৯৩ টাকা। অর্থাৎ ১ গ্রাম পিছু সোনার দাম বেড়েছে ৮৩ টাকা। আজ ২৪ ক্যারট সোনার ১০ গ্রাম পিছু দাম হয়েছে ৫২ হাজার ৭৬০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ৮৩০ টাকা বেড়েছে সোনার দাম।
১০ গ্রাম পিছু ৮৩০ টাকা দাম বাড়ল সোনার, মাথায় হাত মধ্যবিত্তের!

২৪ ক্যারট সোনার পাশাপাশি ২২ ক্যারট সোনার দামও বেড়েছে ভালরকম। আজ কলকাতার বাজারে ২২ ক্যারট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৬ টাকা। যা গত ৭ই জুন ছিল ৪ হাজার ৭৬০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম পিছু ৭৬ টাকা দাম বেড়েছে সোনার। আজকের রেট অনুযায়ী কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৪৮ হাজার ৩৬০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৭৬০ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন সোনার দামে এই বৃদ্ধি বা পতন ক্ষণস্থায়ী। কারন দেশ জুড়ে আবার বাড়ছে কোভিডের প্রকোপ। যদি আগামি কয়েকমাসের মধ্যে দেশে চতুর্থ ঢেউ হানা দেয় তাহলে আবার বিপুল ভাবে বাড়তে পারে সোনার দাম। কারন হিসেবে বিশেষজ্ঞরা বলছেন ২ বছর আগে যখন কোভিড প্রথমবার হানা দিয়েছিল তখন সোনার দাম যেভাবে লাফ দয়ে বেড়েছিল সেভাবে লাফ দিয়ে আর কমেনি।



