Weather Updates: এখন রয়েছে শীতের দাপট, ঝড়-সহ শিলাবৃষ্টি নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ   আজ বৃহস্পতিবার সকালেও শীতের দাপট রাজ্যে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ২৩ ডিগ্রি। কোচবিহার থেকে কাকদ্বীপ— কুয়াশা ঘেরা সকালে ভালই শীত টের পাচ্ছেন বাঙালি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, এই শীত আর কত দিন? হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তেই শীত কমে নামতে পারে বৃষ্টি। শুক্রবার থেকে আকাশে জমতে শুরু করবে মেঘ। বা়ড়তে থাকবে তাপমাত্রা।

আরও পড়ুনঃ বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, ওয়েস্ট ইন্ডিজের সাথে একাধিক ম্যাচ পেতে চলেছে ইডেন!

এর আগেও দু’টি ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের হানায় বঙ্গে শীত মুখ থুবড়ে পড়ে বৃষ্টি হয়েছিল। আবহবিদদের মতে, আগামিকাল, শুক্রবার রাজ্যের আকাশে মেঘ জমতে শুরু করবে। কিছু এলাকায় বৃষ্টিও হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টিও হতে পারে। এর জেরে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এখন রয়েছে শীতের দাপট, ঝড়-সহ শিলাবৃষ্টি নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস?
চএখন রয়েছে শীতের দাপট, ঝড়-সহ শিলাবৃষ্টি নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস?

সকালে কুয়াশা থাকবে, পরে প্রধানত পরিষ্কার হবে আকাশ। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, বাড়বে রাতের তাপমাত্রা। হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ৷ শনিবারেও হালকা বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে। রবি ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এখন রয়েছে শীতের দাপট, ঝড়-সহ শিলাবৃষ্টি নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস?

এখন রয়েছে শীতের দাপট, ঝড়-সহ শিলাবৃষ্টি নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস?
এখন রয়েছে শীতের দাপট, ঝড়-সহ শিলাবৃষ্টি নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস?

আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা ৷ একদম উঁচু কিছু এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। আগামিকাল, শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির ব্যাপকতা। উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় শুক্র ও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন