নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতের সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ভারতের সাথে তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রাথমিক সূচি অনুযায়ী দেশের বিভিন্ন স্টেডিয়ামে খেলা হবার কথা ছিল কিন্তু করোনার কথা মাথায় রেখে সফরকারী দল কে বিভিন্ন শহরে বা দেশজুড়ে ঘোরানো ঠিক হবে না।
আরও পড়ুনঃ সামনে শুধু সৌরভ ও দ্রাবিড়, নয়া রেকর্ডের দোরগোড়ায় কোহলি


এ কথা মাথায় রেখেই যেকোনো একটি ভেন্যুতে ম্যাচ করার পক্ষপাতী ছিল বিসিসিআই। আর সেই নিয়ে কথাও চলছিল। কিন্তু কোন ভেন্যুতে হবে সেটা যখন ঠিক হচ্ছিল তখনই নাম উঠে আসে ইডেনের। আর এবার মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একাধিক ম্যাচ হতে পারে ইডেনে।

আর আজ মোটামুটি তাতেই সিলমোহর পড়ে গেল বিসিসিআইয়ের। কারণ দেশজুড়ে চলছে করোনার প্রকোপ। দিল্লি, মুম্বাই, কর্ণাটক, চেন্নাই সব শহরেই করোনার ব্যাপক প্রভাব ফলে সেই সমস্ত শহরে খেলা করা এবং বায়ো বাবলের মধ্যে থেকে এক শহর থেকে অন্য শহরে সফরকারী টিমকে নিয়ে যাওয়া সংক্রমণ নিয়ে ছেলেখেলা হবে।
বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, ওয়েস্ট ইন্ডিজের সাথে একাধিক ম্যাচ পেতে চলেছে ইডেন!
তাই যেকোনো একটা ভেন্যুতেই করতে চাইছে এই সিরিজ। তবে ইডেনে দর্শক ঢুকতে দেওয়ার অনুমতি থাকবে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।









