নজরবন্দি ব্যুরো: গত ২০১৪ সালে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অধিনায়ক পদ লাভ করার পর থেকেই দীর্ঘ সাত বছরে বিরাট কোহলির হাত ধরে এক অভূতপূর্ব উত্থান ঘটে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের।
আরও পড়ুনঃ বড় খবর, কেকেআর ছেড়ে অন্য দলের জার্সিতে শুভমন
খেলোয়াড়দের ফিটনেসের পাশাপাশি বিদেশের মাটিতে জয় প্রায় সবকিছুতেই দেখা দিয়েছে নতুনত্ব। যত সময় এগিয়েছে একের পর এক জয় উঠে এসেছে বিদেশের মাটি থেকে। অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ডের মাটি থেকেও জয় তুলে এনেছে মেইন ইন ব্লুজ।
তবে গতবছরের শেষের দিক থেকেই ধীরে ধীরে বদলাতে থাকে গোটা পরিস্থিতি। তার জেরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই ও প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে ব্যাপক বিতর্কে জড়ান তিনি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে একটা সময় নেশন স্ট্যান্ড উইথ বিরাট ও নেশনস স্ট্যান্ড উইথ দাদা নামক দুটি হ্যাশট্যাগে ঝড় উঠে যায় নেট মহলে। তবে সমস্ত কিছু কে দূরে ঠেলে রেখে প্রোটিয়াসদের মুখোমুখি হয় বিরাট বাহিনী।
প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পাওয়ার পর সকলেই ভেবেছিল এবার হয়ত সিরিজ জিতবে ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় টেস্টের পর থেকেই সেই আশা ক্রমশ নিরাশায় পরিনত হয়। তবে এখানেই শেষ হয়নি সমস্ত কিছু। পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে টেস্টের অধিনায়ক পদ থেকেও সরে দাঁড়ান বিরাট কোহলি। যা নিয়ে হতাশা দেখা দেয় বিরাট অনুরাগীদের মধ্যে।
তবে এবার নয়া রেকর্ডের হাতছানি বিরাট কোহলির। পরিসংখ্যান বলছে আসন্ন ওডিআই সিরিজে আর যদি ৯১ রান নিজের ব্যাট থেকে তুলতে পারেন কোহলি তাহলে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করা তৃতীয় ব্যাটার হবেন এই আরসিবি তারকা।
সামনে শুধু সৌরভ ও দ্রাবিড়, নয়া রেকর্ডের দোরগোড়ায় কোহলি
তবে এখানেই শেষ নয় প্রোটিয়াসদের বিরুদ্ধে হতে চলা এই সিরিজে মাত্র ২৬ রান তুললেই নাকি তিনি টপকে যাবেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় কে। যারফলে এখন থেকেই বিরাট কে নিয়ে আশায় বুক বাধতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেট অনুগামীরা।



