নজরবন্দি ব্যুরো: অন্যান্য বছর গুলির মত প্রথা মেনেই গতবার দেশের মাটিতে শুরু হয়েছিল আইপিএল। তবে মাঝপথেই বাঁধা হয়ে দাঁড়ায় এই মারন করোনা। যারফলে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দুবাইতে স্থানন্তরিত করা হয় গোটা টুর্নামেন্ট কে। সেখানেই আয়োজিত হয় টুর্নামেন্টের বাদবাকি ম্যাচ গুলি। তবে এবারের এই আইপিএলকে নিজেদের দেশের মাটিতেই আয়োজন করতে মরিয়া বিসিসিআই।
আরও পড়ুনঃ নিলামের আগেই বাজিমাত, ১৫ কোটিতে রাহুলকে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ


সেইমতোই সমস্ত রকমের প্রস্তুতি শুরু করে দিয়েছে আইপিএলের প্রতিটি ফ্রাঞ্চাইজি। তবে এই বছর অন্যান্য দল গুলির পাশাপাশি অংশগ্রহণ করতে চলেছে আরও দুটি দল আমদাবাদ ও লখনউ। তবে এবার মাঠে নামার আগেই কেকেআর তারকা কে দলে নিয়ে নয়া চমক দিল এই নতুন ফ্রাঞ্চাইজি।

গত ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সকলের মন জয় করেছিলেন পাঞ্জাবের ক্রিকেট তারকা শুভমন গিল। সেবার ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকে গিয়েছিল শুভমনদের। তবে এবার বিশেষ সূত্র মারফত খবর বর্তমানে আইপিএলের সমস্ত দল কে পিছনে ফেলে দিয়ে প্রায় সাত কোটি টাকার বিনিময়ে আমদাবাদের জার্সিতে মাঠে দেখা যাবে এই ক্রিকেট তারকা কে। তবে আমদাবাদ ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ঈষান কিষান হলেও শেষ পর্যন্ত নাকি শুভমনেই মন মজেছে সকলের।

জানা গিয়েছে চলতি মাসের ২২ তারিখে দুই নতুন ফ্রাঞ্চাইজির তরফ থেকে জানানো হবে যে কোন তিন ফ্রি ক্রিকেটার কে সই করাতে চলেছে তারা। সেই নিয়ে লখনউয়ের তরফ থেকে এখন তিন ক্রিকেটার চূড়ান্ত না হলেও আমেদাবাদের তরফ থেকে যে তিন তারকা কে বেছে নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও শুভমন গিল। উল্লেখ্য, এবছর হার্দিক পান্ডিয়া কে অধিনায়ক করতে চলেছে আমদাবাদ ম্যানেজমেন্ট পাশাপাশি হায়দ্রাবাদের রিলিজের সুযোগ নিয়ে প্রায় পনেরো কোটি টাকার বিনিময়ে রশিদ খান কে দলে তুলে নেয় আমদাবাদ। এছাড়াও সঠিক সময় নাইট দুর্গে ফাটল ধরিয়ে শুভমন গিল কেও সামিল করে নিজেদের দলে।


বড় খবর, কেকেআর ছেড়ে অন্য দলের জার্সিতে শুভমন
অপরদিকে লখনউয়ের কথা বলতে গেলে শোনা যাচ্ছে এবছর তাদের অধিনায়ক হতে চলেছে কেএল রাহুল। এছাড়াও দলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সই করতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার পছন্দের রবি বিষ্ণোই। তবে বিদেশী তারকা এখনও চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে প্রোটিয়াস তারকা কাগিসো রাবাডা ও অলরাউন্ডার মার্কোস স্টইনিস কে দলে রাখতে চায় তারা। তবে এখনও পর্যন্ত অনিশ্চিত তাদের তৃতীয় তারকা।







