১৩ বছরের রেকর্ড বৃষ্টি গতকাল, আজও দিনভর বৃষ্টির সংকেত হাওয়া অফিসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহের মাঝামাঝি এসে হাওয়া অফিস জানিয়েছিল বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের কারণে সপ্তাহের শেষে প্রবল বর্ষণ হবে বাংলায়। সপ্তাহ শেষ করে পরের সপ্তাহের শুরুতে তার থেকেও বেশি বৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। সমীক্ষা বলছে গত ১৩ বছরে সেপ্টেম্বর মাসে এতো বৃষ্টি হয়নি বাংলায়। সারাদিনের টানা বৃষ্টিতে ডুবেছে শহর কলকাতা থেকে রাজ্যের একাধিক জেলা। গতকাল রাতের পর থেকে বৃষ্টির তোড় কমলেও এখনো হাঁটুজল মহানগরের বহু গলি।

আরও পড়ুনঃ শরতে অকাল বর্ষা, ১৪ জনের মৃত্যু সহ দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রকাশ নবান্নর

আবহাওয়া দপ্তরের মতে জাও জমে থাকবে জল। সঙ্গেই অশনি সংকেত দেওয়া হয়েছে মঙ্গল বারের বৃষ্টিরও। আবহাওয়া দপ্তর বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি, কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা, এই দুয়ের প্রভাবে রবিবার থেকে অঝোর বারিধারা ঝরেছে বঙ্গে। এবং এখনো দুর্যোগ কাটেনি পুরোপুরি। আজও কলকাতা, দুই পরগণা সহ একাধিক জেলায় সম্ভাবনা রয়েছে ভারি বৃষ্টি পাতের।

আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীরপুরে। ইতিমধ্যেই ভগবানপুর ও পটাশপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চলে নদী বাঁধ ভেঙেছে। অসহায় অবস্থা প্রায় ২০ হাজার পরিবারের।  ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সত্তর হাজার পরিবার। ফের বৃষ্টির পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের।

১৩ বছরের রেকর্ড বৃষ্টি গতকাল, আজও দিনভর বৃষ্টির সংকেত হাওয়া অফিসের
১৩ বছরের রেকর্ড বৃষ্টি গতকাল, আজও দিনভর বৃষ্টির সংকেত হাওয়া অফিসের

মঙ্গলবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস। মৌসম বিভাগের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলা নয়, এক সঙ্গে বৃষ্টিতে ভাসবে দেশের আরও ১৩ টি রাজ্য। বাঙ্গাল্র পাশাপাশি পশ্চিম রাজস্থান, গুজরাত, উত্তর ছত্তিশগড়, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, উত্তর ও দক্ষিণ কর্ণাটক, গোয়া, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ুতে আগামী কয়েক ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আইএমডি-এর তরফে গতকাল অর্থাৎ, সোমবার জানানো হয়েছে চক্রবর্তী বায়ু প্রবাহের কারণে ২৬ সেপ্টেম্বর থেকে ফের প্রবল বৃষ্টি শুরু হবে ওড়িশার বুকে৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত