নজরবন্দি ব্যুরো: ডিসেম্বরের মাঝামাঝি সময় এসে শীতপ্রেমীদের জন্য দুসংবাদ দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার দুপুরের পর থেকেই তাপমাত্রা বাড়ছে। চলতি মরশুমে শীতের স্পেল বজায় রয়েছে। দুপুরের সময়টা কনকনে ভাব উধাও হলেও সন্ধ্যের পর থেকে শুরু হচ্ছে হিমেল উত্তুরে হাওয়া। তবে বড়দিনের আগেই শীতের তেজ কমবে। সপ্তাহান্তে আরও বাড়তে পারে পারদ। কেমন থাকবে আবহাওয়া (Weather update of 20 december)? কী জানাল হাওয়া অফিস?
আরও পড়ুন: পুজোতে লম্বা ছুটির মজা শেষ, নতুন শিক্ষাবর্ষে কমছে ছুটি
বুধবার সকাল থেকে মোটের উপর আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা পথঘাট। পৌষ মাস পড়ে গিয়েছে। গত রবিবার পৌষের প্রথম দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলতি মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। বিগত এক সপ্তাহ ধরে উত্তর-ভারত থেকে আসা শুষ্ক শীতল হাওয়া সক্রিয় আছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার ও রবিবার তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। অর্থাৎ বড়দিনে হাঁড় কাঁপানো শীতের দেখা মিলবে না বলেই মনে করা হচ্ছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের বুলেটিন বলছে, ধীরে ধীরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। আগামী ২৩ তারিখ থেকে শীতের ভাব কমবে।

উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। এদিকে ২২ ডিসেম্বর থেকে পুবালি বাতাস ঢুকতে পারে। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকলে দক্ষিণবঙ্গে শীতের দাপট কিছুটা কমতে পারে। তবে এখনও সেই পরিস্থিতির কোনও ইঙ্গিত মেলেনি।
২৫ ডিসেম্বরের পরই শীতের ইতি! কেমন থাকবে আজকের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে। যার জেরে আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারত ও মধ্য ভারতে তাপমাত্রা কমবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি সহ দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম বিহার কোল্ড প্যাসেজের আওতায় পড়ছে। এদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপরে। দক্ষিণ ভারতের কোমোরিন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



