নজরবন্দি ব্যুরো: এবার থেকে আর পুজোতে লম্বা ছুটির (Puja holiday) মজা শেষ হতে চলেছে। এবার আর পুজোতে এক মাস ছুটি থাকবে না রাজ্যের কোন প্রাথমিক স্কুলে। সেই ভাবেই এবার ক্যালেন্ডার করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার থেকে দুর্গা পুজো (Durga Puja) থেকে লক্ষ্মী পুজো থেকে টানা ছুটি থাকবে। তারপর খুলবে স্কুল।
আরও পড়ুন: ভেঙে গেল অতীতের সব রেকর্ড, ২৪ কোটি ৭৫ লাখে মিচেল স্ট্রাক KKR এর

আবার ফের কালীপূজোর আগে বন্ধ হবে স্কুল। খুলবে ভাই ফোটার পর। আগামী বছর অর্থাৎ ২০২৪ শিক্ষাবর্ষে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে (Primary School) দুর্গাপুজো, লক্ষ্মীপূজো মিলিয়ে ছুটি থাকবে ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। তারপর ফের স্কুল খুলবে।
পুজোতে লম্বা ছুটির মজা শেষ, নতুন শিক্ষাবর্ষে কমছে ছুটি

সব মিটিয়ে স্কুল খুলবে ৪ নভেম্বর। প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education)সভাপতি গৌতম পাল জানিয়েছেন, “আমাদের রাজ্যের শিশুদের ক্লাস করানোর জায়গা আরও বাড়াতে চাইছি। তাদের জন্য মিড ডে মিল-সহ যাবতীয় সুবিধা রয়েছে। আমরা চাই শিশুরা আনন্দে এসে ক্লাস করুক।”




