নজরবন্দি ব্যুরো: ভেঙে গেল অতীতের সব রেকর্ড। আগের ১৬টি মরশুমে যা কখনও ঘটেনি, আইপিএল ২০২৪-এর মিনি নিলামে দেখা গেল তেমনই ছবি। এই প্রথমবার আইপিএলের নিলামে কোনও ক্রিকেটারের দাম ছাড়াল ২৪ কোটি। প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকার রেকর্ড মূল্যে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এর ঠিক পরেই মিচেল স্ট্রাক (Mitchell struck) কে ২৪ কোটি ৭৫ লাখে কিনল কেকেআর। যা এখন পর্যন্ত রেকর্ড।
আরও পড়ুন:নিলামের আগেই আইপিএল এর সম্ভাব্য দিনক্ষণ জানালো বোর্ড, কবে হতে পারে টুর্নামেন্ট?



উমেশ যাদব কে ৫ কোটি ৮০ লাখে কিনল গুজরাত। ইন্ডিজ়ের ক্রিকেটার জোসেফ কে ১১ কোটি ৫০ লাখে কিনল বিরাটের আরসিবি(RCB)। চেতন সাকারিয়াকে ৫০ লাখে কিনল কলকাতা। কেএস ভরতকে ৫০ লাখে কিনল কেকেআর। ড্যারিল মিচেল কে ১৪ কোটি টাকায় কিনল সিএসকে(CSK)।



হর্ষল প্যাটেল ১১ কোটি ৭৫ লাখে গেলেন পাঞ্জাবে। ৪ কোটিতে চেন্নাইয়ে গেলেন শার্দূল ঠাকুর। অপর দিকে ২৪ কোটি ৭৫ লাখে মিচেল স্ট্রাক কে কিনল কেকেআর(KKR)। জেরাল্ড কোয়েৎজে-কে ৫ কোটি টাকায় কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। রাচীন রবীন্দ্রকে ১ কোটি ৮০ লাখ টাকায় কিনে নিল মহেন্দ্র সিং ধোনির দল।
ভেঙে গেল অতীতের সব রেকর্ড, ২৪ কোটি ৭৫ লাখে মিচেল স্ট্রাক KKR এর

ওয়ানিন্দু হাসরাঙ্গা ১ কোটি ৫০ লাখ টাকায় হায়দরাবাদে গেলেন। আলজারি জোসেফে কে ১১ কোটি ৫০ লাখ টাকায় ক্যারিবিয়ান পেসারকে কিনল আরসিবি। ট্রাভিস হেড কে ৬ কোটি ৮০ লাখ টাকায় কিনল হায়দরাবাদ।







