নজরবন্দি ব্যুরো: আইপিএল(IPL Possible Date) ২০২৪-এর মিনি নিলামের ঠিক আগে জানা গেল নতুন মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সম্ভাব্য দিনক্ষণ। কোন কোন দেশের ক্রিকেটারদের পুরো টুর্নামেন্টের জন্য পাওয়া যাবে, এবং কোন কোন দেশের খেলোয়াড়দের আংশিক সময়ের জন্য টুর্নামেন্টে দেখা যাবে, স্পষ্ট হল সেই ছবিও।
আরও পড়ুন: আইপিএল নিলামের আগে নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন ঋষভ, খেলবেন IPL?



আজ ১৯ ডিসেম্বর আয়োজন করা হয়েছে আইপিএল (IPL24) নিলামের দিন। এই নিলাম অনুষ্ঠানের আসর এবার দুবাই তে। এই প্রথমবার আইপিএল নিলাম অনুষ্ঠান দেশের বাইরে আয়োজন করা হচ্ছে। এবারের এই নিলাম অনুষ্ঠানে মোট ৩৩৩ জন ক্রিকেটারকে চূড়ান্ত বাছাই করা হচ্ছে।



যদিও ১০টি দলের মধ্যে মাত্র ৭৭টি আসনই খালি রয়েছে। আর সেই নিলামের আগেই আইপিএল কমিটি খেলার সম্ভাব্য তারিখ জানিয়ে দিল। সব ঠিকঠাক থাকলে ২২ মার্চের পর যে কোনও দিন থেকে শুরু হতে পারে আইপিএল। চলবে মে মাসের শেষ পর্যন্ত। এই মর্মে চিঠি পাঠিয়ে সব দলগুলিকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড তথা আইপিএল কমিটি। পরের বছর দেশে রয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections)।
নিলামের আগেই আইপিএল এর সম্ভাব্য দিনক্ষণ জানালো বোর্ড, কবে হতে পারে টুর্নামেন্ট?

এর আগে নির্বাচনের মধ্যে এই টুর্নামেন্ট পড়লে বিদেশে আইপিএল খেলা হয়েছে। তবে কবে প্রতিযোগিতা শুরু হবে বা কবে শেষ, তার আনুষ্ঠানিক দিন ক্ষণ এখনও জানানো হয়নি। কারণ নির্বাচনের দিনক্ষণ এখন জানা যায়নি। সেই কারণেই এই সম্ভাব্য দিন জানানো হয়েছে সব দলগুলিকে। নির্বাচনের দিন ঘোষণার পর নির্দিষ্ট দিন ক্ষণ জানানো হবে বলে বোর্ড সূত্রে (BCCI) খবর।







