Rishabh Panth: আইপিএল নিলামের আগে নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন ঋষভ, খেলবেন IPL?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএল নিলামের আগে অনুরাগীদের খুশির খবর দিলেন ঋষভ পন্থ (Rishabh Panth)। তাঁর ইঙ্গিত যদি যথাযথ হয়, তবে দিল্লি দলনায়ককে নিয়ে যাবতীয় সংশয় দূর হয়ে যেতে পারে সমর্থকদের। আসলে নিলামের আগের দিন ক্রিকেটপ্রেমীদের নিজের ফিটনেস নিয়ে বড়সড় আপডেট দিলেন পন্থ। ২০২২-এর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ

আরও পড়ুন: হকারদের জন্য জায়গা মেপে দিল হাই কোর্ট, নিয়ম না মানলেই জরিমানা

panth3

প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছিল তাঁর কেরিয়ারে। তাঁকে বাদ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, বিশ্বকাপ (World Cup) খেলতে হয়েছে টিম ইন্ডিয়াকে। গুরুত্বপূর্ণ সময়ে পন্থের ঝোড়ো ব্যাটিংয়ের অভাব বোধ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে আম ক্রিকেটপ্রেমীরা। ২০২৩ সালের আইপিএলেও (IPL) খেলতে পারেননি পন্থ। তবে এই সময়টায় রিহ্যাব চালিয়ে গিয়েছেন তিনি।

আইপিএল নিলামের আগে নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন ঋষভ, খেলবেন IPL?
আইপিএল নিলামের আগে নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন ঋষভ, খেলবেন IPL?

বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচেও বেশ ভালো ছন্দেই দেখা গিয়েছে পন্থকে। পন্থ বলেন, “কয়েক মাস আগে যেমন ছিলাম, তার থেকে এখন অনেক ভাল আছি। পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক মাস লাগবে।” তিনি আরও বলেন, “যখন খেলছি, তখন মানুষের ভালবাসা বুঝতে পারি না। কারণ এত চাপ থাকে সেই সময় যে, ভালবাসা বোঝা মুশকিল হয়।

আইপিএল নিলামের আগে নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন ঋষভ, খেলবেন IPL?

panrth1

কিন্তু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় বুঝতে পেরেছি, মানুষ আমাকে কতটা ভালবাসেন। চোট পাওয়ার পর মানুষ যে ভালবাসা দেখিয়েছেন, তাতে বুঝতে পেরেছি তাঁরা আমাকে কতটা সম্মান করেন এবং আমাকে নিয়ে কতটা উদ্বিগ্ন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত