Weather Update: কিছুক্ষণের মধ্যেই ঝেপে আসছে বৃষ্টি, কাল দুর্যোগ আরও বাড়বে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতা সহ, উত্তর ও দক্ষিনবঙ্গে। আজ সকালেও আকাশ মেঘলা ছিল। হালকা হালকা বৃষ্টিপাত হয়েছে কিছু কিছু জেলায়। এবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস। বহু জায়গায় হলুদ ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে। 

আরও পড়ুনঃ নববর্ষের দিন থেকে অতিরিক্ত চার্জ লাঘব, UPI লেনদেনের উপর

Threatening Dark Clouds Covering The Sky Stock Photo - Download Image Now -  Storm Cloud, Dramatic Sky, Storm - iStock

কলকাতায় আজ সন্ধের পর থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, কাল দুর্যোগ আরও বাড়তে পারে বলে আসঙ্খা। কলকাতায় বৃষ্টিপাতের পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ এর ও আসঙ্খা রয়েছে। কলকাতায় আজ সকাল থেকেই তাপমাত্রা কম ছিল, বেশ কিছুদিন আবহাওয়া ঠাণ্ডা থাকবে।

448,600+ Rain Sky Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock |  Storm rain sky, Stormy rain sky, Rain sky roof

শনি ও রবিবার দক্ষিণের বেশ কিছু জেলাতে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া ইত্যাদি জেলা গুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার দুর্যোগের পরিমান বাড়বে বেশ কিছু জেলায়।

কিছুক্ষণের মধ্যেই ঝেপে আসছে বৃষ্টি, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে

Storm Lightning Clouds - Free photo on Pixabay

আজ থেকে দুর্যোগের পরিমান বাড়বে উত্তরের জেলাগুলোতেও, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি ইত্যাদি জেলা গুলোতে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং কাল থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে জেলাগুলোতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত