মাঝ সপ্তাহে মেঘাচ্ছন্ন কলকাতা, কোন দিকে ঘুরবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সকাল থেকেই আকাশ মেঘলা। হালকা ঠান্ডার আমেজ পাওয়া গিয়েছে। বেলা বাড়লেও মেঘলাভাব কাটেনি। শহরবাসীর মনে প্রশ্ন, আজ কি তবে বৃষ্টি হবে? আবহাওয়া (Bengal Weather) দফতর জানিয়েছে, আজ কয়েকটি জেলা বৃষ্টি ভিজতে পারে। উত্তরবঙ্গেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আপাতত কয়েকদিন পারদ নিম্নমুখী থাকবে। ফলে গরমের অস্বস্তি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।

মাঝ সপ্তাহে মেঘাচ্ছন্ন কলকাতা, কোন দিকে ঘুরবে আবহাওয়া?

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলল জ্যাকলিনের অ্যাপার্টমেন্ট, বিপদের মুখে অভিনেত্রী?

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) সূত্রে আগেই জানা গিয়েছিল, গত কয়েকদিনে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে। এই কারণেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতেই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম সহ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

মাঝ সপ্তাহে মেঘাচ্ছন্ন কলকাতা, কোন দিকে ঘুরবে আবহাওয়া?

কলকাতায় আকাশ মেঘলা থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেই হালকা বিক্ষিপ্তভাবে হবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। রাতে ও ভোরের দিকে হালকা শিরশিরানি ভাব অনুভূত হবে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

মাঝ সপ্তাহে মেঘাচ্ছন্ন কলকাতা, কোন দিকে ঘুরবে আবহাওয়া?

মাঝ সপ্তাহে মেঘাচ্ছন্ন কলকাতা, কোন দিকে ঘুরবে আবহাওয়া?
মাঝ সপ্তাহে মেঘাচ্ছন্ন কলকাতা, কোন দিকে ঘুরবে আবহাওয়া?

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরের উপরের জেলাগুলিতে যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা নেই। নীচের জেলাগুলিতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে আবহাওয়া শুষ্ক থাকবে। এই জেলাগুলিতে তাপমাত্রা ২৫-২৭ ডিগ্রির মধ্যেই ঘুরপাক খাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর