নজরবন্দি ব্যুরো: টানা কয়েকদিন বৃষ্টির পর ফের রোদের দেখা মিলেছে। আপাতত এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে পুজোর সময় দুর্যোগের আশঙ্কা বঙ্গবাসীর মনে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। বাংলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: বদল আসবে আবহাওয়াতে! পুজোর মুখেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত কোনও রাজ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার ছুটির দিনে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। এই কয়েকদিনে তাপমাত্রার পারদ চড়বে। আগামী দুদিনে দক্ষিণবঙ্গে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।


জানা গিয়েছে , বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে নিম্নচাপ সরে গিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগ্যে অবস্থান করলেও আগামী কিছু ঘণ্টার মধ্যে নিম্নচাপটি শক্তি ক্ষয় করে নাগাল্যান্ডের দিকে অগ্রসর হবে। আজ কলকাতা ও শহরতলিতে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির কাছাকাছি।

উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে আজ থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার উন্নতি হবে।
দুর্যোগ কাটিয়ে আকাশে শরতের মেঘ, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?









