Weather Update: উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, শুক্রবার থেকেই দক্ষিণে ভারী বর্ষণ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় বর্ষা ঢুকতেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। একাধিক জেলায় ভারী বর্ষণ চলছে। অবশেষে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃহস্পতিবার অর্থাৎ আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুনঃ কবে অবসর নেবেন মেসি? ইঙ্গিত দিয়ে কী বললেন ফুটবলের ক্ষুদে জাদুকর?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই তিন জেলায় হলুদ সর্তকতা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। মূলত উপরের দিকের জেলাগুলিতেই ভারী বৃষ্টি চলবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বর্ষণের দেখা মিলবে। তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

6 3
উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, শুক্রবার থেকেই দক্ষিণে ভারী বর্ষণ!

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও ঝেঁপে বৃষ্টি হয়নি। তাপমাত্রার পারদ চড়ছে, আর্দ্রতা বেশি থাকায় ঘামের কষ্ট বাড়ছে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং শনিবার উপকূলের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল (১৪ জুলাই) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাই কমবেশি ভিজবে।

উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, শুক্রবার থেকেই দক্ষিণে ভারী বর্ষণ!

8 4

 

কলকাতার আকাশ মেঘলা থাকবে। কিন্তু গরম বাড়বে। ঘুরবে। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী চার-পাঁচ দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

7 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত