Weather Update: ডিসেম্বরের প্রথম সকালে চড়া রোদ, ঘূর্ণিঝড়ের জেরে শীত বঞ্চিত বাংলা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। এর প্রভাবে ডিসেম্বরের শুরু হলেও শীতের দেখা নেই। কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত বঙ্গবাসী। কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১ ডিসেম্বর, জেনে নিন আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

মৌসম ভবন জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এটি আগামীকাল অর্থাৎ ২৮ নভেম্বরের গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি ঘূর্ণিঝড় তৈরি হবে। নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ২৯ নভেম্বর নাগাদ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে ঘনীভূত হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে ঘনীভূত হতে পারে। যার নাম দেওয়া হয়েছে ‘মিগজাউম’। বঙ্গবাসীর মধ্যে একটাই প্রশ্ন, ঘূর্ণিঝড়ের প্রভাবে কি শীতের আমেজ কাটবে?

ডিসেম্বরের প্রথম সকালে চড়া রোদ, ঘূর্ণিঝড়ের জেরে শীত বঞ্চিত বাংলা
ডিসেম্বরের প্রথম সকালে চড়া রোদ, ঘূর্ণিঝড়ের জেরে শীত বঞ্চিত বাংলা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। তবে রবিবার পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ‘মিগজাউম’ দক্ষিণবঙ্গের আকাশে জলীয় বাষ্প ভরা মেঘের আগম ঘটিয়েছে। এরফলে গরমের অস্বস্তি বোধ হবে। তবে এই মেঘের জন্য বৃষ্টি হবে না।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আকাশ পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। পাহাড়ি এলাকায় শীত অনুভূত হবে। এই সময়টা পর্যটনের জন্য আকর্ষণীয়।

1

ডিসেম্বরের প্রথম সকালে চড়া রোদ, ঘূর্ণিঝড়ের জেরে শীত বঞ্চিত বাংলা

কলকাতার আকাশ পরিষ্কার। মাসের প্রথম দিনে চড়া রোদ শহরে। গরমের অস্বস্তি রয়েছে। শুক্রবার, ১ ডিসেম্বর কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর