নজরবন্দি ব্যুরো: আজ ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩৩৫ তম দিন (অধিবর্ষে ৩৩৬)। বছর শেষ হতে আরও ৩০ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন:ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ নভেম্বর, জেনে নিন আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
জন্ম
১৯৫৫- ভারতীয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ।
১৯৫৪- ভারতের প্রথম সারির খ্যাতনামা সমাজকর্মী মেধা পাটকর।
১৯৪২- বাংলাদেশের রাজনীতিবিদ রেজাউল করিম হীরা।
১৯৩৫- মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, কৌতুকাভিনেতা, নাট্যকার এবং জ্যাজ সঙ্গীতজ্ঞ উডি অ্যালেন।
১৯১৭- সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক বিমলচন্দ্র সিংহ।
১৯০০- রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ মহম্মদ কুদরাত-এ-খুদা।
১৭৬১- মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসো।

মৃত্যু
২০১৮- জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি আলোকচিত্রী ও চলচ্চিত্র ভিডিওগ্রাফার আনোয়ার হোসেন।
২০১৩- ভারতীয় বাঙালি নজরুলগীতি বিশেষজ্ঞ সঙ্গীতশিল্পী পূরবী দত্ত।
১৯৯৯- ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্রসংগীত-বিশারদ শান্তিদেব ঘোষ।
১৯৯০- ভারতীয় কূটনৈতিক ও রাজনীতিবিদ বিজয়লক্ষ্মী পণ্ডিত।
১৯৭৪- ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুচেতা কৃপালনী।

ঘটনাবলী
১৯৯০- ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ করতে সক্ষম হয়।
১৯৮০- বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
১৯৭১- ভারতীয় সেনাবাহিনী পাকিস্থানের কাছ থেকে কাশ্মীর পুনরুদ্ধার করে।
১৯৬৩- নাগাল্যান্ডকে ভারতের ষষ্ঠদশ রাজ্য হিসাবে ঘোষণা করা হয়।
১৯৫৮- আজকের দিনে আমেরিকার শিকাগোর লেডি অব দ্য লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে ৯২ শিশু নিহত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১ ডিসেম্বর, জেনে নিন আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

১৯৪৮- ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।
১৯১৯- প্রথম মহিলা সংসদ সদস্য হিসাবে লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের হাউস অব কমান্সে তার আসন গ্রহণ করেন।
১৮৫২- নেদারল্যান্ডসে টেলিগ্রাফ সংস্থা চালু হয়।
১৬৪০- স্পেনের কাছ থেকে পর্তুগাল স্বাধীনতা পায়।



