নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকাল থেকেই আকাশের মুখভার কলকাতা সহ সংলগ্ন এলাকায়। শনিবার দিনভর বৃষ্টিতে ভিজেছে শহর, এবার রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয়, একাধিক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে এদিন ভোররাত থেকে।


আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। যেটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। তার জেরেই এদিনের এই বৃষ্টি। একই সঙ্গে বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় সেটা নিম্নচাপে পরিণত হতে পারে। ওড়িশার কাছে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে আগামী কয়েকদিন ভিজতে পারে বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।



সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। যার কারণে অস্বস্তি থাকবে। শনিবার বৃষ্টি হয়েছে মহানগরীতে। রবিবার তা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আজও বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস
আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছুটা বেশি বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলি মানে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে। বৃষ্টি ভালই হবে উত্তরবঙ্গে।







