আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, সর্বনিম্ন তাপমাত্র স্বাভাবিকের নীচে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ রাজ্যে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। শীতের পালা শেষ, বসন্ত জাগ্রত দ্বারে। ভোর বা রাতের দিকে ঠান্ডার হাল্কা আমেজ থাকলেও শীত কার্যত পাততাড়ি গুটিয়েছে। তবে ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশার দাপট দেখা যাচ্ছে।দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এদিনও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ Breaking: বোমা ছুঁড়ে হত্যার চেষ্টা! আশঙ্কাজনক রাজ্যের মন্ত্রী জাকির হোসেন।

তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই ।মঙ্গলবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা বেড়ে হয় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার অবশ্য তাপমাত্রা কিছুটা কমল। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিবেকর থেকে ২ ডিগ্রি কম।

আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সকালে মেঘমুক্ত থাকলেও বেলা ১২ টার পর থেকেই কলকাতার আকাশে ধীরে ধীরে মেঘেরা জোট বাঁধতে শুরু করবে। রাত অবধি থাকবে মেঘের ঘনঘটা। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন