Breaking: বোমা ছুঁড়ে হত্যার চেষ্টা! আশঙ্কাজনক রাজ্যের মন্ত্রী জাকির হোসেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ Breaking: বোমা ছুঁড়ে হত্যার চেষ্টা! গুরুতর জখম রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। আজ কিছুক্ষন আগে রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন কে লক্ষ্যকরে বোমাবাজি করে একদল দুষ্কৃতী। গুরুতর জখম হয়েছেন মন্ত্রী জাকির হোসেন। নিমতিতা স্টেশনে যাওয়ার সময় বোমাবাজির মুখে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ কংগ্রেস ঝড়ে উড়ে গেল গেরুয়া ধ্বজা, কৃষকের ট্রাক্টরে পাঞ্জাবে পিষ্ট বিজেপি!

জাকির হোসেনের শরীরে একাধিক ক্ষতর স্মৃষ্টি হয়েছে। জঙ্গীপুর হাসপাতাল সূত্রে খবর তাঁর ১৪টি সেলাই পড়েছে প্রাথমিক ভাবে। অত্যন্ত দ্রুততার সাথে কলকাতায় পাঠান হচ্ছে মন্ত্রী কে। কার্যত যমে মানুষে তানাটানি চলছে। তৃণমূলের অভিযোগ এই ঘটনার পেছনে হাত রয়েছে বিজেপির। মন্ত্রী জাকির হোসেন সহ আহত হয়েছেন তাঁর সাথে থাকা আরও কয়েকজন। নিমতিতা স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে এই বোমাবাজির ঘটনা ঘটে।

আজ রাতে কলকাতার উদ্যেশ্যে ট্রেন ধরার জন্য নিমতিতা স্টেশনে আসেন মন্ত্রী। গাড়ি থেকে নেমে ট্রেনের জন্য ২নং প্ল্যাটফর্মে অপেক্ষা করা কালীন তার ওপর অ্যাটাক করা হয়। চারপাশ কাঁপিয়ে হয় বোমাবাজি। গুরুতর আহত মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে জখম হন তাঁর ২-৩ জন সঙ্গী। তাঁদের তৎক্ষণাৎ জঙ্গীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীর শরীরে একাধিক স্থানে আঘাত লাগে। ইতিমধ্যে পায়ে ১৪ টি সেলাই করতে হয়েছে বলে জানা গেছে।

অবস্থার উন্নতির জন্য মন্ত্রী জাকির হোসেন কে পাঠানো হচ্ছে কলকাতায়। জাকির হোসেন শুধুমাত্র রাজ্যের মন্ত্রী নন তিনি একজন শিল্পপতিও বটে। ইতিমধ্যেই তদন্তে নেছে পুলিশ। এলাকা সিল করে দেওয়ার হয়েছে। চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক ভাবে ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ জানিয়েছেন এই ঘটনার পেছনে প্রতিপক্ষ রাজনৈতিক দল(পড়ুন বিজেপি) এর হাত রয়েছে।

ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি জানিয়েছেন রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, রেল কেন্দ্রের অধীনে পড়ে। তাই রাজ্যের আইন শৃঙ্খলার কোন প্রশ্নই নেই। পাশাপাশি তাঁর বক্তব্য, এই দুর্ভাগ্যজনক ঘটনার তীব্র নিন্দা করছে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত