নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই ফের দুর্যোগ? ঘূর্ণাবর্তের পূর্বাভাস ছিল আগেই। এবার সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানান হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। মায়ানমার সাগরে আগামীকাল ঘনীভূত হতে পারে ঘূর্ণাবর্তটি, পরে তা পরিণত হতে পারে দুর্বল ঘূর্ণিঝড়ে।
আরও পড়ুনঃ যত বেশি গালাগালি দেবেন তত বেশি আমি জাগ্ৰত হব, বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতার


তবে পরিস্থিতির ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব–মধ্য সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ক্রমশ ঘণীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে রবিবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। জল–কাদায় ডুবতে পারে রাস্তা। ফলে মণ্ডপে ঢোকা ও বেরনোর ক্ষেত্রে তুমুল সমস্যায় পড়বেন দর্শনার্থীরা।

তবে পঞ্চমী ও ষষ্ঠী কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে কলকাতায় তৃতীয়ায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। তাই গুমোট অস্বস্তিও বজায় থাকবে। ঘর্মাক্ত পরিস্থিতির জেরে বেগ পেতে হবে শহরবাসীকে।



পঞ্চমী ও ষষ্ঠীতে বৃষ্টি নেই, কিন্তু তারপর? কি বলছে হাওয়া অফিস

পাশাপাশি সামান্য বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯২ শতাংশ। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ষষ্টী পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মূলত উপকূলীয় জেলা এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হবে।







