Weather Bengal: বর্ষার ঘাটতি বাংলায়, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে কবে ভ্যাপসা গরম থেকে মুক্তি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ষার প্রবেশের পর উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গ কার্যত শুকনোই। এই পরিস্থিতিতে বর্ষার একটানা বৃষ্টি কবে হবে তা নিয়ে রীতিমত প্রশ্ন তৈরি হয়েছে দক্ষিণবঙ্গবাসীর মধ্যে। তবে সপ্তাহের শেষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান সামান্য বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ! এক দিনে আক্রান্ত ২ হাজারের বেশি

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে জুলাই মাসের ১৯ তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি অব্যাহত রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ঘাটতি ৪৬ শতাংশ। উত্তরবঙ্গে মাঝে অতিবৃষ্টি হলেও সার্বিকভাবে এখনও পর্যন্ত ঘাটতি ৪ শতাংশ। দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘন্টা তীব্র ঘর্মাক্ত অস্বস্তি নিয়েই কাটাতে হবে। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাজহারী বৃষ্টি হবে ।

5 14

সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । মহানগরীর আকাশ আজ প্রধানত মেঘলা থাকবে ।

6 14

বিক্ষিপ্ত কিছু বৃষ্টি হতে পারে । তবে ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯০% । ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে সাজছে মহানগরী ।

বর্ষার ঘাটতি বাংলায়, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে কবে ভ্যাপসা গরম থেকে মুক্তি?

বর্ষার ঘাটতি বাংলায়, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণে কবে ভ্যাপসা গরম থেকে মুক্তি?

শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে ঐদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মহানগরীতে ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত