Corona Update: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ! এক দিনে আক্রান্ত ২ হাজারের বেশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজারের বেশি। আগের দিন এই সংখ্যাটাই ছিল দেড় হাজারের কাছাকাছি। মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

আরও পড়ুনঃ ডাক্তারির পরীক্ষাতে দুর্নীতি! ২০ লাখ টাকায় ডাক্তারিতে নিশ্চিত আসন, গ্রেফতার ৮

পাশাপাশি, ওই সময়ের মধ্যে ছ’জন রোগী মারা গিয়েছেন। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,২৪৩ জন। দৈনিক পজিটিভিটি রেট ১৫.৩৭ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৪২৩ জন। তবে সংক্রমণের দিক থেকে একদিনে তিলোত্তমাকেও টপকে গিয়েছে উত্তর ২৪ পরগনা।

28 7

এই জেলায় একদিনে আক্রান্ত ৪৪৬ জন। এরপরেই রয়েছে পশ্চিম বর্ধমান, মালদহ ও বীরভূম। গত ২৪ ঘণ্টায় এই তিন জেলায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১৬৬, ১৩৪, ১১৯ জন। পূর্ব বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাতেও একদিনে আক্রান্ত একশোর বেশি। ফলে রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৭৪ হাজার ৫৫০ জন।

27 6

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ! এক দিনে আক্রান্ত ২ হাজারের বেশি

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ! এক দিনে আক্রান্ত ২ হাজারের বেশি

অপর দিকে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪,৫৯০টি কোভিড পরীক্ষা করা হয়েছে। তাতে ১৫.৩৭ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে। ওই সময়ের মধ্যে ২,৮৫১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। যদিও সোমবারের মতো মঙ্গলবারও ছ’জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২১,২৮৮ জন কোভিড রোগী মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত