নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে প্রবেশ করেও ধরা দিচ্ছেনা শীত। আবহাওয়ারা এই খামখেয়ালিপনায় মুখভার শীতবিলাসীদের। এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ছয় জেলাতে। এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বেলার দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আকাশ মেঘলা থাকবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে প্রবেশ করল ওমিক্রন! ব্রিটেন ফেরত যাত্রীর শরীরে করোনার উপসর্গ
শুক্রবার সকালেও মুখভার আকাশের। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তুরে হাওয়া ও পশ্চিমি ঝঞ্জার সংঘাতের কারণে মেঘলা আকাশ। বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টিও হয়েছে একাধিক জেলায়। তবে শুক্রবার বেলা বাড়তেই দেখা মিলবে রোদের। শনিবার থেকেই ধীরে ধীরে অনুভূত হবে শীতের আমেজ। তবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়েস।
গত তিন দিন ধরে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় আবহাওয়া ছিল কুয়াশাচ্ছন্ন। বৃহস্পতিবার সকাল থেকেও কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। গত পরশু তীব্র কুয়াশার কারণে বিমান ওঠানামা করতে পারেনি। ২ ঘণ্টা দেরিতে উড়েছিল বিমান। আজ উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতেই আবহাওয়ার এই পরিস্থিতি বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী ২৪ ঘন্টায় নামছে পারদ, কি বলছেন হাওয়া অফিস?

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো, আগামী রবিবার থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত। এক ধাক্কায় অনেকটা নামবে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী মঙ্গলবাবের মধ্যে কলকাতার তাপমাত্রা নামবে তিন থেকে চার ডিগ্রি। তিলোত্তমার সর্বনিম্ন তাপামাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। ফলে জেলার তাপমাত্রা নামবে আরও বেশি। তা ঘোরাফেরা করতে পারে ১২ ডিগ্রির আশেপাশে।



