নজরবন্দি ব্যুরোঃ ডিসেম্বরে শীতের দাপট থাকার কথা। কিন্তু, এ বার ঠাণ্ডাটা খানিকটা কম। কিন্তু কেন? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে নিম্নচাপের ঘনঘটার জেরেই বাধা পাচ্ছে শীত। তবে আজ বুধবারের ভোরের দিকে ঠাণ্ডা ভাব অনুভব করেছেন শহরবাসী। শহরজুড়ে শীতের আমেজ। কিন্তু শীত কথাই? যদিও ভোরের দিকে কুয়াশায় আচ্ছন্ন ছিল বেশ কিছু অঞ্চল।
আরও পড়ুনঃ জয় মোহনবাগান লিখে ছাড়লেন সবুজ মেরুনের সচিব পদ, ইস্তফা দিলেন সৃঞ্জয় বোস!


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৯ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৮.৮ ডিগ্রি এবং ১৭.৭ ডিগ্রি। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের জেরে জাঁকিয়ে শীত পড়ছে না, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ এবং বৃহস্পতিবার দুই বঙ্গে শীতের আমেজ বেশ কিছুটা থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। এদিকে শহর সংলগ্ন জেলাগুলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মূলত অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপই ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেই ঘূর্ণাবর্তে পরিবর্তিত হচ্ছে। নিম্নচাপ তৈরি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সেটি শক্তিশালী আকার নিয়ে উত্তর- পশ্চিমের দিকে ক্রমশ এগিয়ে যাবে। তার জেরেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


দিন দুয়েক পর থেকে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে, ঠাণ্ডা কমে যাবে। ডিসেম্বরের ৩ তারিখে দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়ায় হালকা বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ ৪ তারিখ থেকে বাড়তে শুরু করবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু উপকূলে ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাকি জেলার মধ্যে দুই ২৪ পরগনা, হাওড়া ও ঝাড়গ্রামে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। তারপর ৫ তারিখ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ৬ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি।
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, আজ থেকে কোন কোন জেলায় শুরু হছে ভারী বৃষ্টি? চিন্তিত কৃষকরাও

এর মূল কারণ থাইল্যান্ড উপকূলের দিকে একটি নিম্নচাপ আসছে। আগামী ১২ ঘন্টায় সেই নিম্নচাপ সরে এসে আন্দামান সাগরের ওপর অবস্থান করবে। তারপরে এটা উত্তর-পশ্চিম দিকে সরে যাবে এবং সঙ্গে সঙ্গে শক্তি বাড়াবে।







