নজরবন্দি ব্যুরো: বাংলায় বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি তেমন দেখা যায়নি। অন্যদিকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। অতিবৃষ্টির জেরে বিধ্বস্ত একাধিক জেলা। তবে শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর হাওয়া বদল হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই ভারী বর্ষণ দক্ষিণের একাধিক জেলায়।
আরও পড়ুনঃ DA Case: অপেক্ষা আরও দীর্ঘায়িত হল, ফের পিছল DA মামলার শুনানি



আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ভরা বর্ষা আসতে চলেছে। আগামী সোমবার অর্থাৎ ১৭ জুলাইয়ের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ১৮-২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা অনেকটাই কমতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিজনিত গরম লাগবে। তবে ১৮ তারিখের পরই আবহাওয়ার পরিবর্তন হবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা। ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জলমগ্ন এলাকা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি এবং বাকি ৩ জেলায় আপাতত মাঝারি বৃষ্টি চলবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হলুদ সতর্কতা জারি থাকবে। তবে সপ্তাহান্তে বৃষ্টি কমতে পারে।


বৃষ্টির ঘাটতি পূরণ হবে দক্ষিণবঙ্গে, শীঘ্রই মৌসুমী বায়ুর হাওয়া বদল

আপাতত কলকাতার আকাশ মেঘলা থাকবে। কিন্তু গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী চার-পাঁচ দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।







