DA Case: অপেক্ষা আরও দীর্ঘায়িত হল, ফের পিছল DA মামলার শুনানি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহার্ঘভাতা নিয়ে মামলার শুনানি আবারও পিছল। শুক্রবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও সেই মামলা স্থগিত হয়ে যায়। কবে পরবর্তী শুনানি হবে, তা এখনও স্থির হয়নি। অভিষেক মনুসিংভি এদিন ফের উল্লেখ করেন, এর আগের শুনানিতে জানানো হয়েছিল, এবার চূড়ান্ত শুনানি হবে।

আরও পড়ুনঃ লোকসভায় বিপক্ষে অভিষেক দাঁড়ালেও দ্বিগুণ ভোটে হারাব, দিল্লি থেকে হুঙ্কার সুকান্তর

তা সত্ত্বেও মামলা ‘মিসলেনিয়াস ডে’-তে তালিকাভুক্ত হয়েছে। এই মামলার চূড়ান্ত শুনানি হওয়া প্রয়োজন। রাজ্য সরকারি কর্মচারিদের দাবি অনুযায়ী, ৩ লক্ষের বেশি কর্মচারিকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হলে ৪১ হাজার কোটি টাকার প্রভাব কোষাগারের উপর পড়বে। পশ্চিমবঙ্গ সরকারের ডিএ সংক্রান্ত নিজস্ব নিয়ম আছে।

25 1

তিনি আরও বলেন, কর্মচারীদের ডিএ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজ্যের বিষয়। তবু এই বিষয়ে যখন শীর্ষ আদালতে মামলা হয়েছে তাই দ্রুত নিস্পত্তি হওয়া জরুরি। ডিএ নিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে

26 1
অপেক্ষা আরও দীর্ঘায়িত হল, ফের পিছল DA মামলার শুনানি

সেই নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের হলেও মামলার চূড়ান্ত শুনানি এ পর্যন্ত হয়নি। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করতে হয়। এরপর একাধিকবার মামলার বেঞ্চ বদল হয় ।

অপেক্ষা আরও দীর্ঘায়িত হল, ফের পিছল DA মামলার শুনানি

24 1

উল্লেখ্য, ওই মামলায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য গত বছর ২০ মে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এজন্য রাজ্যকে তিনমাসের সময়সীমাও বেঁধে দেয় আদালত। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পাল্টা মামলা দায়ের করে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন