দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বৃষ্টি, বর্ষার দিনক্ষণ জানালো হাওয়া অফিস

Weather Update: আগামী বৃহস্পতিবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তরবঙ্গে বর্ষা এসেছে আগেই। এবার সুখবর দক্ষিণবঙ্গবাসীর জন্যও। মঙ্গলেই বর্ষা আসছে । অর্থাৎ এদিন থেকেই শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টি। সোমবার রাতে বৃষ্টি হয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায়।

আরও পড়ুন: সংঘর্ষ বিরোধী ডিভাইস ছিল না ট্রেনে, কী এই অ্যান্টি কলিশন ডিভাইস?

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তা ছাড়া হাওয়া অফিসের তরফে সুখবর দিয়ে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে।

তবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পশ্চিমের তিন জেলা— পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। তবে এই তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বৃষ্টি, বর্ষার দিনক্ষণ জানালো হাওয়া অফিস

বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন