নজরবন্দি ব্যুরোঃ কালো মেঘ বাংলার আকাশে। হাওয়া অফিস যে আগেই জানান দিয়েছে, বাংলাতেও বর্ষা এল বলে। তাই কোলকাতা থেকে তারকেশ্বর সর্বত্রই, খুশির হাওয়া। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও আর তাই চিন্তা নেই এবার। ঝম ঝমিয়ে বর্ষা আসবে এবার সারা বাংলায়।
আরও পড়ুনঃ কে কে-র মৃত্যু নিয়ে তোলপাড় বলিউড, বাংলা বয়কটের ডাক ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতার
কারণ উত্তর-পূর্ব ভারতে ঢুকে পড়ল বর্ষা। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরাম, মনিপুর এবং নাগাল্যান্ডের অধিকাংশ এলাকায় ঢুকে পড়েছে। আগামী দুই দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্য ত্রিপুরা, অসম, মেঘালয়, সিকিম এবং উত্তরবঙ্গে ঢুকে পড়বে বর্ষা।

পূর্বাভাস আবহাওয়া দফতরের। সূচি অনুযায়ী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৫ জুন বর্ষা প্রবেশের দিন । হাওয়া অফিস জানিয়েছে, সময়ের ৩ দিন আগেই কেরলে ঢুকে পড়ে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলে রবিবার প্রবেশ করেছে।

নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকল দেশে, বঙ্গে কবে নামবে বৃষ্টি? জানুন

আর এর ফলেই আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গে। কলকাতায় এই সপ্তাহ জুড়ে মাঝে-মাঝে কয়েকপশলা বৃষ্টি হলেও মোটের উপর গরম ও ভ্যাপসা, আর্দ্র আবহাওয়াই বজায় থেকেছে। তার মধ্যে বর্ষা এলে কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ।



