নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী কেকে। শহরে টানা দুদিন পারফরম্যান্স ছিল তাঁর। কনসার্টের পর হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন KK। শীঘ্রই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুনঃ কেকে-র মৃত্যুতে লাগলো রাজনীতির রঙ, CBI তদন্ত চেয়ে শাহ কে চিঠি সৌমিত্র খাঁর


এই ঘটনায় প্রয়াত অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী কলকাতায় শিল্পীর লাইভ পারফরম্যান্সের শর্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। কেকের মৃত্যুতে কলকাতাকেই দায়ী করলেন তিনি। সিবিআই-তদন্তের দাবি জানালেন একি সঙ্গে। হলে বাতানুকূল যন্ত্র কাজ করছিল না।

তার মধ্যেই টানা অনুষ্ঠান করে অসুস্থ কেকে! একটা প্যারামেডিকও ছিল না। একে খুনই বলতে চাইছেন প্রয়াত বলিউড অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা। তিনি আরও বলেন বলিউডের উচিত বাংলাকে বয়কট করা! ফেসবুকে তিনি লেখেন,”পশ্চিমবঙ্গের জন্য লজ্জা।



কলকাতা কে কে হত্যা করেছে এবং সরকার তাদের ত্রুটিপূর্ণ নজরুল মঞ্চের জন্য রাষ্ট্রীয় বিদায় দিয়ে ঢেকে দিচ্ছে। ২.৫k ধারন ক্ষমতায় ৭k ভিড়, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি; গায়ক প্রচন্ডভাবে ঘামছেন, ৪ বার জানিয়েও করেও কোন লাভ হয়নি।

কে কে-র মৃত্যু নিয়ে তোলপাড় বলিউড, বাংলা বয়কটের ডাক ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতার
কোনও প্যারামেডিক নেই। কোনও প্রাথমিক চিকিৎসা নেই। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি হারিয়ে গেছে। এটির সিবিআই তদন্ত করা দরকার এবং ততক্ষণ বলিউডের বাংলায় অনুষ্ঠান করা বয়কট করা উচিত। উল্লেখ্য আজই বিজেপি নেতা সৌমিত্র খাঁ অমিত শাহ কে চিঠি লিখে এই ঘটনার CBI তদন্তের দাবি জানিয়েছেন।







