কেকে-র মৃত্যুতে লাগলো রাজনীতির রঙ, CBI তদন্ত চেয়ে শাহ কে চিঠি সৌমিত্র খাঁর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় বলিউড গায়ক কেকে-র। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। এ বার মৃত্যুর ঘটনা সঠিক ভাবে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আরও পড়ুনঃ সৌরভের টুইটের নেপথ্যে কী? জানালেন খোদ দাদা

বৃহস্পতিবার অমিত শাহকে পাঠানো চিঠিতে একাধিক প্রশ্ন তুলেছেন সৌমিত্র। কেন নজরুল মঞ্চের এসি কাজ করছিল না? টেকনিশিয়ানরা কোথায় ছিলেন? ইভেন্ট ম্যানেজার অথবা ম্যানেজমেন্টের লোকজন কোথায় ছিলেন?

20 1

নজরুল মঞ্চে ৩ হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। সেখানে ৭ হাজার মানুষ কীভাবে ঢুকল? তাঁর অভিযোগ, প্রশাসনিক গাফিলতির জেরেই কেকের মৃত্যু হয়েছে। এই চিঠির ঘটনায় সৌমিত্রর প্রশ্ন সম্পর্কে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,

21 1

কেকে-র মৃত্যুতে লাগলো রাজনীতির রঙ, CBI তদন্ত চেয়ে শাহ কে চিঠি সৌমিত্র খাঁর

23 1

“এরা নিজেদের মতো করে দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে রাজনীতি করছে। আমি সৌমিত্র খাঁ-কে বলব, পশ্চিমবঙ্গের এক সমকামী গদ্দার নেতার বিরুদ্ধে তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিন। তাঁর কোনো দেহরক্ষী আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন না কি খুন করা হয়েছিল, সেটার তদন্ত চেয়ে চিঠি দিন”।

soumitra

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর