নিম্নচাপের মেঘ এখনও সরেনি! নাছোড়বান্দা বৃষ্টিতে ভাসবে দুর্গাপুজো? কি বলছে হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বঙ্গে এখন বৃষ্টি যেন নাছোড়বান্দা। সকালে রোদ, দুপুরে মেঘলা আকাশ। আচমকাই হুড়মুড়িয়ে নেমে আসছে। আর রাত হলেও মেঘের আওয়াজ। তবে গতকাল থেকে সামান্য হলেও কমেছে বৃষ্টির দাপট। কিন্তু এখনি কি পুরোপুরি ভাবে বিদায় নিল বৃষ্টি? নাছোড়বান্দা বৃষ্টিতে ভাসবে দুর্গাপুজো? কি বলছে হাওয়া অফিস?

আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, এবার CBI-র নজরে পুরসভার ভাইস চেয়ারম্যানরা

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু পুজোতে রেহাই দেবে না বৃষ্টি। অর্থাৎ নিম্নচাপের মেঘ এখনও সরেনি। হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ তৈরি হয়েছে বাংলাদেশে। যা ইতিমধ্যেই সেটি উত্তর-পূর্ব ভারতে রাজ্যগুলির দিকে চলে গেছে। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগে অবস্থান করছে নিম্নচাপ। যা পরবর্তীতে ক্রমশ শক্তি হারিয়ে এগিয়ে যাবে নাগাল্যান্ডের দিকে।

নিম্নচাপের মেঘ এখনও সরেনি, কি বলছে হাওয়া অফিস

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় রেখা লখনউ, নাগপুর, পুণে হয়ে আলিবাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২-৩ দিনে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। আর আগামী সপ্তাহের শুরুতে পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। তাছাড়াও সোম থেকে মঙ্গলবারের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশাসহ একাধিক রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের মেঘ এখনও সরেনি, কি বলছে হাওয়া অফিস

হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকেই হাওয়াবদলের সম্ভাবনা রয়েছে। তবে শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী দু-তিনদিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। তাছাড়াও সোমবারের পর আকাশ পরিষ্কার হবে। বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। কিন্তু পুজোতে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর

নিম্নচাপের মেঘ এখনও সরেনি, কি বলছে হাওয়া অফিস

নিম্নচাপের মেঘ এখনও সরেনি, কি বলছে হাওয়া অফিস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন