নজরবন্দি ব্যুরোঃ বিয়ে হয়ে গেল ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের। রাজস্থানে রাজকীয় ঢঙে বিয়ে সারলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যতই লুকিয়ে রাখার চেষ্টা চলুক, জনসমক্ষে এসেই গেল বিয়ে-পরবর্তী ছবি। রাজস্থানের বিলাসবহুল হোটেলের বারান্দায় নবদম্পতির ঝলক। তারপরে আর রাখ ঢাক করেননি নব দম্পতি নিজেদের আনন্দঘন মুহুর্তের ছবি নিজেরাই শেয়ার করেছেন তাঁরা। তবে এসবের মাঝেই গল্পে নয়া টুইস্ট নিয়ে হাজির হল ডিউরেক্স।
আরও পড়ুনঃ 7th pay commission: নতুন বছরে বড় খবর, DA বাড়তে চলেছে সরকারি কর্মীদের।


লাল লেহঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ নববধূর। লাল রঙের পোশাকে বধূবেশে সাজেন ক্যাটরিনা কাইফ ও সাদা-বেইজ শেরওয়ানিতে ভিকি কৌশল। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক সেজে উঠেছিলেন ক্যাটরিনা। শিশমহলের ভিতরে বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা রংবাহারি মণ্ডপে সম্পন্ন হয় শুভ বিবাহ। ভিন্টেজ গাড়িতে চড়ে বরযাত্রী নিয়ে হাজির হন ‘উরি’ অভিনেতা ভিকি কৌশল।
একদিকে যখন এই নয়া দম্পতিকে নিয়ে মাতোয়া আপাময় নেটমহল। সেই সময়ের অভিনব ভাবে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুজন কে নিয়ে এক মজার পোস্ট করে বসে ডিউরেক্স কোম্পানি। গতকাল নিজেদের ফেসবুক পেজ থেকে সেই পোস্ট আপলোড করার পর থেকেই তাঁদের নিয়ে শোরগোল পড়ে গিয়েছে অনুগামীদের মধ্যে। অনেকে সেটিকে মজা হিসেবে নিলেও নেটাগরিকদের একাংশ কিছুতেই মেনে নিতে পারেননি এই পোস্ট।
আমাদের ডাকতেই হবে, ভিকি-ক্যাট ও কণ্ডোম

নিজেদের ফেসবুক পেজ থেকে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ কে নিয়ে একটি বিশেষ অভিনন্দন পত্র আপলোড করে ডিউরেক্স কোম্পানি। সেখানে লেখা রয়েছে ” প্রিয় ক্যাটরিনা ও ভিকি তোমাদের কে অনেক শুভেচ্ছা। কিন্তু তোমরা যদি আমাদের কে আমন্ত্রন না করো তাহলে কিন্তু সেটা বিরাট হাসির খোরাক হবে সবার কাছে।” যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।









