Weather Updates: গায়েব শীত, নতুন বছর থেকেই শুরু ঝঞ্ঝার দাপট, কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছর শুরুর আগেই ফের একবার গায়েব হল শীত। ১৫-র নীচে কলকাতার তাপমাত্রা। একধাক্কায় কলকাতায় তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রির নিচে। কলকাতায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও বছর শুরুতে তেমন ভাবে দেখা মিলবেনা শীতের। এদিকে হাড় কাঁপুনি ঠান্ডার প্রত্যাশা করছেন বঙ্গবাসী। আবার কবে দেখা দেবে কনকনে ঠান্ডা?

আরও পড়ুনঃ ‘নাটক ছেড়ে মার খাওয়ার উৎসবের দিকে এগিয়ে যাই’, শাসকদলের বিরুদ্ধে খড়্গহস্ত অনির্বাণ

এই বছর সেভাবে শীতের দেখা পায়নি বঙ্গবাসী। প্রথমের দিক কিছুটা ঠান্ডা পড়লেও বারে বারে শীতের আমেজে ব্যঘাত ঘটেছে রাজ্যে। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াল, যা স্বাভাবিকের থেরে ১ ডিগ্রি বেশি এবং গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ।

গায়েব শীত, নতুন বছর থেকেই শুরু ঝঞ্ঝার দাপট, কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?
গায়েব শীত, নতুন বছর থেকেই শুরু ঝঞ্ঝার দাপট, কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর প্রভাবে রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। ফলে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু,নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। ফলে উত্তর পশ্চিম ভারতে ফের একবার উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই ঝঞ্ঝা। এর দরুন ৩১ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন এবং প্রথম দিকে জাঁকিয়ে ঠান্ডা নাও পড়তে পারে।

হিমেল ঠান্ডায় কাঁপছে উত্তর ও পশ্চিম ভারত। বিপরীত ঘূর্ণাবর্তের জলীয় বাষ্পের শক্তিশালী দেওয়াল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের কনকনে হাওয়া ঢুকতে দেয়নি বড়দিনে। সেই বাধা সরলেই অবাধ ও উন্মুক্ত হবে শীত। বর্ষশেষ ও বর্ষবরণে শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে শীতলতম দিনের সতর্কতা উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি, রাজস্থানে উত্তরপ্রদেশে শৈত্য প্রবাহ হতে পারে শনি রবি ও সোমবার।

গায়েব শীত, নতুন বছর থেকেই শুরু ঝঞ্ঝার দাপট, কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

গায়েব শীত, নতুন বছর থেকেই শুরু ঝঞ্ঝার দাপট, কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া বাকি সবকটি জেলায় শুকনো আবহাওয়া থাকলেও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে কোনও কোনও জায়গায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত