করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, থার্ড ওয়েভ রুখতে বিশেষ কমিটি গড়ল স্বাস্থ্যভবন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ঢুকে পড়েছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। বাংলা জুড়ে লাগামহীন ভাবে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। আর করোনার ভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যাও। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, থার্ড ওয়েভ রুখতে বিশেষ কমিটি গড়ল স্বাস্থ্যভবন।

আরও পড়ুনঃ সুপারস্প্রেডার হতে পারে প্রয়াগরাজের মাঘ মেলা, চিন্তায় বিশেষজ্ঞরা

মোট ৬ জন বিশেষজ্ঞকে নিয়ে গড়া হয়েছে একটি বিশেষ কমিটি। চিকিৎসক গোপাল কৃষ্ণ ঢালির নেতৃত্বে ৬ সদস্যের এই কমিটি গড়ে তোলা হয়েছে। কমিটিতে রয়েছেন চিকিৎসক, কোভিড বিশেষজ্ঞ এবং ভাইরোলজিস্টরা। কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার সময়েও এই একই রকম কমিটি গঠন করেছিল নবান্ন। এবার তৃতীয় ঢেউ ঠেকাতেও একই উদ্যোগ নেওয়া হল।

এদিকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া পরিসংখ্যান বলছে সাপ্তাহিক পজিটিভিটি রেটে ৫ শতাংশের উপরে সংক্রমণ ঘটেছে দেশের ৩০০ টি জেলায়। ৫ শতাংশ পজিটিভিটি রেট কে বেঞ্চমার্ক হিসেবে ধরা হচ্ছে। ৫ শতাংশের উপরে পজিটিভিটি রেট হলেই সেই জেলায় রেড অ্যালার্ট জারি করতে হবে। প্রযোজনে পূর্ণ লকডাউন করতে হবে। বাংলা এই ৫ শতাংশ পজিটিভিটি রেট ছাড়িয়ে গিয়েছে অনেক আগেই।

রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত শেষ বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা হল ৮ হাজার ১৩৯। বাংলা জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস বৃদ্ধি পেয়েছে ১৫ হাজার ৩০২ টি। এদিন টেস্ট হয়েছে ৭৩ হাজার ৪৩ টি। পজিটিভিটি রেট ছাড়িয়ে গেছে ৩২ শতাংশ।

করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, থার্ড ওয়েভ রুখতে বিশেষ কমিটি গড়ল স্বাস্থ্যভবন।

করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, থার্ড ওয়েভ রুখতে বিশেষ কমিটি গড়ল স্বাস্থ্যভবন।
করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, থার্ড ওয়েভ রুখতে বিশেষ কমিটি গড়ল স্বাস্থ্যভবন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর