সুপারস্প্রেডার হতে পারে প্রয়াগরাজের মাঘ মেলা, চিন্তায় বিশেষজ্ঞরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৪,২০২ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,৬৫,৮২,১২৯ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৫,৩৫০ জন। করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১,০৯,৩৪৫ জন।

আরও পড়ুনঃ কিছুটা বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও

আমাদের রাজ্যেও হু হু করে বাড়ছে করোনা। কলকাতার অবস্থা ভাল না। তার উপরে গঙ্গাসাগর মেলা নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। আর এবার চিন্তা বাড়াল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মাঘ মেলা। বৃহস্পতিবার সেখানে নতুন করে ৩৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নোডাল অফিসার ঋষি সহায় জানিয়েছেন, ৩৮ জনের মধ্যে ৩৬ জন পুলিশ কর্মী।

বাকি দু’জন পুণ্যার্থী। চলতি সপ্তাহে এক এক করে ৩৬ জন পুলিশ কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মেলায় মোট ৬৯ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সুপারস্প্রেডার হতে পারে প্রয়াগরাজের মাঘ মেলা, চিন্তায় বিশেষজ্ঞরা

মেলা এলাকার পাশাপাশি জেলায় ৩৭৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রয়াগরাজে করোনার সক্রিয় কেসের সংখ্যা দেড় হাজারের বেশি হয়ে গিয়েছে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন এই মেলা রাজ্যে সংক্রমণে সুপারস্প্রেডারের ভূমিকা নেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন