রাজ্যসভায় প্রার্থী দেবে না বিজেপি, ‘হারা মুখ্যমন্ত্রীকে হারানোই লক্ষ্য’ শুভেন্দুর!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যসভার আসনে ভোট। যদিও পূর্ব নির্ধারিত কোন দল জিতবে। কিন্তু নিয়ম রক্ষার খাতিরে হলেও প্রার্থী দেয় প্রায় প্রত্যেক দল। এবার সেই গতানুগতিক পরম্পরা ভাঙতে চলেছে বিজেপি। এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, রাজ্যসভায় প্রার্থী দেবে না বিজেপি। সাতসকালে একটি ট্যুইটে শুভেন্দু লেখেন, ‘রাজ্যসভায় আমরা কোনও প্রার্থীর মনোনয়ন জমা দেব না।’

আরও পড়ুনঃ হাতে বাকি ১০ দিন, হটস্পট ভবানীপুর জুড়ে প্রচার করবেন মমতা-শুভেন্দু

যদিও নিজেদের লক্ষ্য সম্পর্কে ওয়াকিবহাল শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভবানীপুর আসনে জয়লাভ করাই এখন বিজেপি-র একমাত্র লক্ষ্য। তাঁর কথায়, ‘বিজেপি রাজ্যসভার জন্য এ রাজ্য থেকে কোনও প্রার্থী দেবে না। ভোটের ফলাফল পূর্ব নির্ধারিত। বরং আমাকের লক্ষ্য এখন একজন হেরে যাওয়া মুখ্যমন্ত্রীকে আবারও হারানো। জয় মা কালী।’

উল্লেখ্য, সারা রাজ্যজুড়ে তৃণমূলের জয়জয়কার হলেও নন্দীগ্রাম আসনে কম মার্জিনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জয় রাজ্যে বিপুল পরাজয়ের মধ্যে একমাত্র অক্সিজেন বিজেপির কাছে। শুভেন্দুর জয় নিয়ে কোর্টে মামলা হলেও। আপাতত শুভেন্দুই নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা। এহেন মাঝেমধ্যেই নন্দীগ্রামের পরাজয় নিয়ে খোঁচা দেন মুখ্যমন্ত্রীকে।

রাজ্যসভায় প্রার্থী দেবে না বিজেপি

রাজ্যসভায় প্রার্থী দেবে না বিজেপি, 'হারা মুখ্যমন্ত্রীকে হারানোই লক্ষ্য' শুভেন্দুর!
রাজ্যসভায় প্রার্থী দেবে না বিজেপি

প্রসঙ্গত, কদিন আগেই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে এক রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি চরম কটাক্ষ করেন শেখ সাজাহান কে। নাম না করে তিনি বলেন, “নন্দীগ্রামের জাহাজ বাড়ির মালিক বলেছিলেন আমাকে ৮০ হাজার ভোটে হারাবেন। পায়ে ব্যান্ডেজ করে কত কান্ড করলেন, তাও আমি জিতেছি। চিন্তা করবেন না, নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর