হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শরীর যেন কিছুতেই সায় দিচ্ছে না কামারহাটির এই বিধায়কের। বহু প্রতিক্ষার পর আজ বেলা ১২ টায় হাসপাতাল থেকে ছাড়া পান মদন বাবু। যারফলে খুশিহন তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ প্রাক্তন-বর্তমান প্রেমিকের ফারাক বোঝালেন নুসরত?

কিন্ত সেই আনন্দ ফিকে হয়েগেল কিছুক্ষনের মধ্যেই। এদিন বাড়ির কাছে পৌঁছেই অসুস্থ বোধ করেন কামারহাটির বিধায়ক। তাঁকে ইনহেলার নিতে হয়। দেওয়া হয় অক্সিজেনও। এদিন এসএসকেএম থেকে খোশ মেজাজেই বেরিয়েছিলেন তিনি।

নিজের মেজাজে একের পর এক গানও করেন তিনি। এর পর হুডখোলা গাড়িতে রওনা দেন বাড়ির উদ্দেশে। চালকের আসনে নিজেই বসে পড়েন কামারহাটির বিধায়ক। পথে একটি মাজারে চাদরও চড়াল তিনি।

সেখান থেকে যান হরিশ মুখার্জী রোডের গুরুদ্বারে। সেখানে প্রার্থনা সেরে একটি মঞ্চে বক্তব্য রাখার সময় অসুস্থ বোধ করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর