নজরবন্দি ব্যুরো: অভিনেত্রী নুসরত জাহান নিখিলকে ভালবেসে বিয়ে করেছিলেন। তবে পরবর্তী কালে সেই ভালবাসা সময়ের সঙ্গে সঙ্গে নাকি ফিকে হয়ে যায়। তবে আজও মানুষের মনে প্রশ্ন;সেই ফাঁক দিয়েই কি সাংসদ-তারকার জীবনে যশের প্রবেশ ? যিনি রাজনৈতিক মতাদর্শে বিরোধী পক্ষ হয়েও নুসরতের ‘বিশেষ বন্ধু’।
আরও পড়ুনঃ ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ রাজ্যস্তরে তৃতীয় স্থানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়!
বর্তমানে নুসরত জাহান এই বন্ধুত্বের খাতিরেই একে অপরের তোলা ছবি নেটমাধ্যমে ভাগ করে নেন। ছবি তোলার কৃতিত্ব হিসেবে নাম জানান। নেটমাধ্যমে একে অপরের ছবি ভাল লাগলে ভালবাসার চিহ্ন জ্বলজ্বল করে সেখানে।
সম্প্রতি নুসরত জাহান ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন। সাংসদ-তারকা শুক্রবারের সকাল শুরুই করেছেন ভালবাসার ফারাক বুঝিয়ে।
তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কবি দীক্ষা সুমনের লেখা ৪টি লাইন উঠে এসেছে। যেখানে বলা হয়েছে, ‘কেউ ভালবাসার নামে আঘাত করে। কেউ সেই ব্যথায় ভালবাসার প্রলেপ লাগিয়ে দেয়’
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে পংক্তি দুটো ব্যবহার করে কী ইঙ্গিত করলেন নুসরত?।অভিনেত্রী কি তাহলে নিখিল ‘প্রাক্তন’ আর যশ ‘বর্তমান’ এই নিরিখে মন্তব্য করলেন তা স্পষ্ট নয়
তবে সাম্প্রতিককালে নুসরত আর যশের অন্তরঙ্গতা, নিখিলের সঙ্গে তাঁর দূরত্ব দেখে নেটাগরিকদের একটাই প্রশ্ন; যশ কে বিয়ে করবে না অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান?



