ভোট এলেই বসন্তের কোকিলের মতো এসে পড়েন, রাহুল প্রিয়াঙ্কাকে একযোগে কটাক্ষ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার লখনউ থেকে অখিলেশ যাদবের সমর্থনে প্রচারে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একযোগে বিজেপি এবং কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। তৃণমূল নেত্রীর কথায়, সারা বছর এদের কোথাও দেখা যায় না। কিন্তু ভোট এলেই বসন্তের কোকিলের মতো এসে পড়েন। এদের একটিও ভোট দেবেন না। এদের ভোট দেওয়া মানে বিজেপির হাতকে শক্ত করা।

আরও পড়ুনঃ UP Election 2022: বিজেপিকে হঠাতে ভাই অখিলেশকে সমর্থন করুন, লখনউতে আহ্বান মমতার

উল্লেখ্য, এবারের নির্বাচনে কোনও বড় রাজনৈতিক দল নয়, বরং আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে অখিলেশ যাদব। পালটা একাই লড়াইয়ের সিদ্ধান্ত কংগ্রেসের। কিন্তু রাজনৈতিক মহলের ধারণা, সরাসরি লড়াই অখিলেশ যাদব বনাম বিজেপির। তাঁকে সমর্থন করতে এগিয়ে এসেছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিও।

তিনি বলেন, উত্তরপ্রদেশে একমাত্র অখিলেশ পারবে বিজেপিকে হারাতে। তাই আমি ওকে সমর্থন করছি। আমি বিশ্বাস করি অখিলেশ যাদব ৩০০ এর বেশী আসন পেয়ে বিজেপিকে পরাজিত করবে।

ভোট এলেই বসন্তের কোকিলের মতো এসে পড়েন, রাহুল প্রিয়াঙ্কাকে আক্রমণ 

ভোট এলেই বসন্তের কোকিলের মতো এসে পড়েন, রাহুল প্রিয়াঙ্কাকে আক্রমণ 
ভোট এলেই বসন্তের কোকিলের মতো এসে পড়েন, রাহুল প্রিয়াঙ্কাকে আক্রমণ

সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এই ভোটের সময় কেউ দিল্লি থেকে আসবেন। কেউ হায়দ্রাবাদ থেকে আসবেন। কিন্তু ভোটের পর আর কেউ আসবেন না। ভোট মিটলেই বসন্তের কোকিলের মতো চলে যাবে। একমাত্র অখিলেশ থাকবে। বিজেপি বিরুদ্ধে লড়াইয়ের জন্য সমাজবাদী পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত